২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিনারদের কাছে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ

পাকিস্তানের স্পিন আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা। আমার আগেরই ধারণা ছিল, পাকিস্তানি বোলারদের বিপক্ষে কুলিয়ে উঠতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা। কিন্তু এতোটা খারাপ করবে তা ধারণার বাইরে ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 02:36 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

পাকিস্তানের স্পিন আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা। আমার আগেরই ধারণা ছিল, পাকিস্তানি বোলারদের বিপক্ষে কুলিয়ে উঠতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা। কিন্তু এতোটা খারাপ করবে তা ধারণার বাইরে ছিল। পাকিস্তানের স্পিনাররা এদিন খুবই বিধ্বংসী ছিলেন। শুধু স্পিনাররাই তুলে নিয়েছেন আট উইকেট। আর শহিদ আফ্রিদির কথাতো না বললেই নয়। বল হাতে যে তিনি উজ্জ্বলতা দেখিয়ে যাচ্ছেন, এদিন তারা ধারবাহিকতা অব্যাহত রেখেছেন। তার দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার ব্যাটিং তাসের ঘরের মতো উড়ে গেছে। এর আগে মোহাম্মদ হাফিজ ধাক্কাটা দিয়েছেন। ড্যারেন ব্রাভো ও ডেভন স্মিথের উইকেট তুলে নিয়ে হাফিজ যে শুরু করেছেন, তা শেষ করেছেন আফ্রিদি। মোহাম্মদ হাফিজ রানে ফিরেছেন, তা পাকিস্ত