২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এগিয়ে থেকেই মাঠে নামবে পাকিস্তান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এগিয়ে থেকেই বিশ্বকাপ ক্রিকেটের প্রথম কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 11:22 AM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এগিয়ে থেকেই বিশ্বকাপ ক্রিকেটের প্রথম কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে পাকিস্তান। বিশ্বকাপের ইতিহাসে অস্ট্রেলিয়ার টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ভেঙে 'এ' গ্র"প চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। আর নিট রান রেটে বাংলাদেশকে পেছনে ফেলে 'বি' গ্র"প থেকে শেষ আটে জায়গা করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে খেলা শুরু হবে বুধবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। গ্র"প পর্বে পাকিস্তান দুর্বল তিন দল জিম্বাবুয়ে, কানাডা ও কেনিয়াকে হারিয়েছে সহজেই। পাশাপাশি জয় পেয়েছে শক্তিশালী শ্রীলঙ্কা ও বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে হার মেনেছে নিউজিল্যান্ডের কাছে। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট খেলুড়ে দেশের মধ্যে একমাত্র বাংলাদেশের বিপক্ষেই জিতেছে। হেরেছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ভারতের কাছে। আর হারিয়েছে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসকে। এ পর্যন্ত ১১৪ বার খেলেছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৬৪ বার। পাকিস্তান ৪৮ বার। টাই হয়েছে ২ বার। তবে পিছিয়ে আছে সা