ঢাকা, মাচ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের খেলার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল।
রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩ মার্চ প্রথম কোয়ার্টার ফাইনালে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বিলি বউডেন ও স্টিভ ডেভিস। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ক্রিস ব্রড। তৃতীয় ও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন যথাক্রমে ডারিল হারপার ও ব্র"স ওক্সেনবোর্ড। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে লড়বে ভারত ও অস্ট্রেলিয়া। ২৪ মার্চ আহমেদাবাদে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ম্যার্যাইস ইরাসমুস ও ইয়ান গৌল্ড। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন রঞ্জন মাদুগালে। তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড কেটলবোরো ও আসাদ রাউফ।
রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় খেলায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ২৫ মার্চ খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। পরিচালনা করবেন আলিম দার ও রড টাকার। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রোশান মাহানামা। তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন যথাক্রমে কুমার ধর্মসেনা ও নাইজেল লং।
শেষ কোয়ার্টার ফাইনালে কলম্বোয় ২৬ মার্চ মাঠে নামবে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। পরিচালনা করবেন বিলি ডক্টরভ ও সাইমন টাউফেল। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন জেফ ক্রো। তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন টনি হিল ও শাবির তারাপোর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৩২ ঘ.
bdnews24