২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইগারদের সাহস দিচ্ছে পুরো 'বাংলাদেশ'

জয় দেখে মাঠ ছাড়ার আশা নিয়ে মিরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা দেখতে এসেছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2011, 04:51 AM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয় দেখে মাঠ ছাড়ার আশা নিয়ে মিরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা দেখতে এসেছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। শনিবার সকালে বিশ্বকাপের প্রথমপর্বের শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। কোয়ার্টার ফাইনালে খেলতে হলে এ খেলায় বাংলাদেশকে জিততেই হবে। স্টেডিয়াম আর বাড়িতে টেলিভিশনের সামনে- যে যেখানে বসেই খেলা দেখুক, টাইগার সমর্থকরা চাইছেন, বাংলাদেশ এগিয়ে যাক। শ্লোগানে শ্লোগানে দলকে সাহস জুগিয়ে যাচ্ছেন তারা। শনিবার ভোর থেকেই মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় জড়ো হতে থাকেন ক্রিকেটপ্রেমীরা। দীর্ঘ লাইনে ধরে সকাল ৭টার পর স্টেডিয়ামের ভেতরে ঢোকার সুযোগ মেলে তাদের। সাতক্ষীরা থেকে আসা আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনেক আশা নিয়ে খেলা দেখতে এসেছি। জয় দেখেই মাঠ ছাড়তে চাই। টাইগাররা আজ গর্জে উঠলে কোনো শক্তিই তা থামাতে পারবে না।" ইডেন কলেজের ছাত্রী মেহেরুন্নাহার শিউলি বলেন, "বাংলাদেশি ক্রিটেটারদের সাহস দিতে মাঠে এসেছি। দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উঠবেই।" মাথায় লাল-সবুজ ব্যান্ডানা বাঁধা শামসুল আরেফিন বলেন, "গত বিশ্বকাপে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিলো টাইগাররা। সেই জয়ের ধারা এবারও অব্যাহত থাখবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমএইচ/জেকে/১০৪১ ঘ.