২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাঙ্গাকারার শতক, শ্রীলঙ্কার বড় জয়

কুমার সাঙ্গাকারার শতকের সুবাদে নিউজিল্যান্ডকে ১১২ রানে হারিয়েছে শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2011, 08:41 AM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমার সাঙ্গাকারার শতকের সুবাদে নিউজিল্যান্ডকে ১১২ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুক্রবার জেতার জন্য ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৩৫ ওভারে ১৫৩ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২৬৫ রান করে শ্রীলঙ্কা। 'এ' গ্র"পে ৬ খেলায় ৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে গেল শ্রীলঙ্কা। সমান খেলায় ৮ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড আছে তৃতীয় স্থানে। ৫ খেলায় অস্ট্রেলিয়ার পয়েন্ট ৯ হলেও নিট রান রেটে পিছিয়ে থাকায় দলটি আছে দুই নম্বরে। পাকিস্তান আছে চতুর্থ স্থানে। ৫ খেলায় দলটির পয়েন্ট ৮। রান রেটে তারাও পিছিয়ে আছে নিউজিল্যান্ডের চেয়ে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি নিউজিল্যান্ড। ছয় ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছালেও কেউ তাদের ইনিংসকে বড় করতে পারেননি। গড়ে ওঠেনি বড় কোনো জুটিও। দলের পক্ষে সবচেয়ে বড় ৪৯ রানের জুটি গড়ে তোলেন জেসি রাইডার ও রস টেলর। দলের হয়ে সবচেয়ে বেশি ৩৩ রানও করেন টেলর। জেমস ফ্রাঙ্কলিন করেন ২০, স্কট স্টাইরিস ২০ ও রাইডার ১৯ রান করেন। এছাড়া বলার মতো রান করতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে মুত্তিয়া মুরালিধরন ৪ উইকেট নেন ২৫ রানে। ২৪ রানে ২ উইকেট নেন অজন্তা মেন্ডিস। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৯ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান তিলকরতে