ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুইজ প্রতিযোগিতায় জয়ের ধারায় ফিরেছেন পুরনো প্রতিযোগী আবুল ইউসুফ।
প্রতিযোগিতার শুরুর দিকে বেশ কয়েকবার পুরস্কার জেতা ইউসুফ ১৬ মার্চের কুইজের প্রথম পুরস্কার জিতেছেন। সিটিসেলের সৌজন্যে তিনি পাচ্ছেন দুটি জুম আল্ট্রা মোডেম।
দ্বিতীয় পুরস্কার হিসেবে সিটিসেলের সৌজন্যে একটি জুম আল্ট্রা মোডেম পাচ্ছেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা স্বপন কুমার মুখার্জী (৫৯)। তিনি ১৫ মার্চের কুইজেও দ্বিতীয় পুরস্কার জেতেন।
বিশ্বকাপ ক্রিকেটের পুরো সময় জুড়েই চলবে এই গ্র্যান্ড কুইজ। বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান এ প্রতিযোগিতা আয়োজনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সহযোগিতা দিচ্ছে।
গ্র্যান্ড কুইজ প্রতিযোগিতায় প্রতিদিনের প্রশ্ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রচ্ছদপৃষ্ঠা এবং বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে করা বিশেষ ওয়েবসাইটে (http://cricket.bdnews24.com) পাওয়া যাচ্ছে।
প্রতিদিনের জন্য থাকছে একটি করে নতুন প্রশ্ন। উত্তর দিতে বিডিএনএ/বি/সি/ডি টাইপ করে ৪৬৩৬ নম্বরে পাঠিয়ে দিতে হবে।
http://cricket.bdnews24.com থেকে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য জানা যাবে। সেইসঙ্গে এই ওয়েবসাইটে রয়েছে ক্রিকেটের সাম্প্রতিক তথ্য, কলাম, ব্লগ ও ফটো গ্যালারি।
মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে যিনি সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তর পাঠাবেন তিনি ওই দিনের বিজয়ী হিসেবে পুরস্কার পাবেন।
আর পুরো টুর্নামেন্ট জুড়ে যিনি সবচেয়ে বেশিবার সঠিক উত্তর এসএমএস করবেন তিনি পাবেন গ্র্যান্ড প্রাইজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এনআইআর/পিডি/২১৩৭ ঘ.
bdnews24