২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলক কাপালীর কলাম অস্ট্রেলিয়া জিতেছে অস্ট্রেলিয়ার মতোই

অস্ট্রেলিয়া সহজ জয় পাবে- এমনটা আগেই ধারণা ছিল আমার। কানাডার সঙ্গে তাদের শক্তির ব্যবধান বিস্তর। মাঠে নেমে কানাডাকে প্রথমে স্বল্প স্কোরের মধ্যে আটকে ফেলেছে তারা। পরে সহজেই তুলে নিয়েছে জয়। আমি বলব অস্ট্রেলিয়া জিতেছে অস্ট্রেলিয়ার মতোই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 04:45 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

অস্ট্রেলিয়া সহজ জয় পাবে- এমনটা আগেই ধারণা ছিল আমার। কানাডার সঙ্গে তাদের শক্তির ব্যবধান বিস্তর। মাঠে নেমে কানাডাকে প্রথমে স্বল্প স্কোরের মধ্যে আটকে ফেলেছে তারা। পরে সহজেই তুলে নিয়েছে জয়। আমি বলব অস্ট্রেলিয়া জিতেছে অস্ট্রেলিয়ার মতোই। তবে অস্ট্রেলিয়ার দুর্দান্ত বোলিং আক্রমণের সামনে দুইশ'র বেশি রান করায় কানাডা প্রশংসা পেতেই পারে। বিশেষ করে কানাডার অধিনায়ক আশীষ বাঘি এদিনও তিনি ব্যাট হাতে মোটামুটি সফল। কিন্তু তারা যেভাবে শুরু করেছিল, শেষটা সেভাবে হয়নি। শুরুতে মাত্র ৫ ওভারে ৫৬ রান তুললেও অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানানোর মতো বড়ো স্কোর তারা দিতে পারেনি। গ্র"প 'এ'তে অস্ট্রেলিয়ার অবস্থান চতুর্থ। কোয়ার্টার ফাইনাল নিয়ে বড় কোনো দুশ্চিন্তা না থাকলেও এই ম্যাচের মধ্যে দিয়ে সব গাণিতিক আশঙ্কা দূর করে দিলো তারা। আর এ কারণেই কানাডাকে তারা ন্যূনতম ছাড় দেয়নি। অস্ট্রেলিয়ার ব্যাটিং গভীরতা কতোটা- তারা প্রমাণ তারা দিয়েছে মাত্র ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে। একেবারেই নির্ভার হয়ে ব্যাটিং করেছে তারা। আমার ধারণা ছিল অস্ট্রেলিয়ার কেউ না কেউ সেঞ্চুরি পাবে এদিন। কিন্তু সে ধারণা ঠিক হয়নি। শেন ওয়াটসন ও ব্র্যাড হ্যাডিন দু'জনেই আউট হয়েছেন সেঞ্চুরির কাছাকাছি গিয়ে। এটা তাদের দুর্ভগ্যই বলতে হবে। তবে শেষ দিকে একটু ধরে খেললে হয়তো কোনো উইকেটই হারাতে হতো না অস্ট্রেলিয়ার। সব মিলিয়ে বলা যায় অস্ট্রেলিয়া পূর্ণ প্রাধান্য দেখিয়েই এ ম্যাচে জিতেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/জেকে/২২৩৮ ঘ.