ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ার সঙ্গে কানাডার শক্তির ব্যবধান আকাশ-পাতাল। বর্তমান অবস্থার বিচারে সহজইে বলে দেওয়া যায়, ব্যাঙ্গালোরের খেলায় অস্ট্রেলিয়াই পরিষ্কারভাবে এগিয়ে থাকবে।
কানাডা আগের খেলায় নিউজিল্যান্ডের বড় স্কোরের জবাবে যেভাবে লড়াই করেছে, তাতে কিছুটা আত্মবিশ্বাস বেড়েছে তাদের। সে হিসেবে হয়তো ভালো কিছু করার সম্ভাবনা থেকেও যায়। তবে সে ভালোটা অঘটন ঘটানোর মতো হবে না।
তাছাড়া গ্র"প 'এ'তে অস্ট্রেলিয়ার বর্তমান অবস্থান চতুর্থ। খুব একটা সমস্যা না হলেও তা একটা ভাবনাও তাদের জন্য। আর এ কারণেই কানাডাকে ন্যূনতম ছাড় দেবে না অস্ট্রেলিয়া।
আর অস্ট্রেলিয়ার সুদৃঢ় ভিত নাড়া দেওয়ার মতো শক্তিমত্তা কানাডার মধ্যে দেখছি না। দু'একজন খেলোয়াড় হয়তো ব্যক্তিগতভাবে ভালো করার যোগ্যতা রাখেন, একটা দল হিসেবে ভালো করতে হলে এখনো অনেকদূর পাড়ি দিতে হবে কানাডাকে।
যদি অস্ট্রেলিয়া আগে ব্যাট করে তাহলে দেখা যাবে, একটা চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিয়েছে। যা টপকানোর সামর্থ্য কানাডার খেলোয়াড়দের নেই। এ খেলায় অস্ট্রেলিয়ার দু'একজন সেঞ্চুরি পেতে পারেন। কারণ এখন পর্যন্ত তাদের কেউ সেঞ্চুরি পায়নি।
আর যদি অস্ট্রেলিয়া আগে ফিল্ডিং করে, তাহলেও দেখা যাবে তাদের দুর্দান্ত পেস আক্রমণের সামনে কানাডার ব্যাটসম্যানদের নাস্তানাবুদ হওয়ার দশা হয়েছে।
তাই শেষ পর্যন্ত যদি কোনো অঘটন না ঘটে, তাহলে অস্ট্রেলিয়া ভালোভাবে জিতবে বলে আমার বিশ্বাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এমআই/১০১৫ ঘ.
bdnews24