২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটারদের অভিনন্দন

বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 10:34 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। সোমবার খেলা শেষ হওয়ার পর তারা দুজন অভিনন্দন জানিয়ে বিবৃতি দেন। চট্টগ্রামে বিশ্বকাপ ক্রিকেটের এ খেলায় নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। এ জয়ের ফলে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা টিকে থাকলো। গ্র"প পর্যায়ে নিজেদের শেষ খেলায় আগামী শনিবার ঢাকায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্বকাপের আগামী খেলাগুলোতেও বাংলাদেশের খেলোয়াড়রা সাফল্য ধরে রাখবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। প্রেসসচিব জানান, প্রধানমন্ত্রী শুরু থেকে সকাল ১০টা পর্যন্ত খেলা দেখেন। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করেন কানাডার সাসকাচুয়ান প্রদেশের সরকারপ্রধান ব্র্যাড ওয়াল। তার সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী সচিবালয়ে যান মন্ত্রিসভার বৈঠকে। সেখানে প্রধানমন্ত্রীর প্রেসসচিব খেলার অগ্রগতি তাকে অবহিত করতে থাকেন। সচিবালয় থেকে ফিরে হাসিনা গণভবনে ফিরে বাংলাদেশের ব্যাটিংয়ের পুরো ইনিংস দেখেন বলে প্রেসসচিব জানান। বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খালেদা জিয়া ক্রিকেট দলের সদস্যদের অভিনন্দন এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউএম/এমআই/১৬৩৭ ঘ.