২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলক কাপালীর কলামছোট দলের কাছ থেকে এমন লড়াই আশা করি

অস্ট্রেলিয়ার মতো পরিপূর্ণ শক্তির দলের বিপক্ষে খর্বশক্তির কেনিয়া যে দৃঢ়তা দেখাতে পেরেছে তা প্রশংসারই দাবি রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 05:24 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ার মতো পরিপূর্ণ শক্তির দলের বিপক্ষে খর্বশক্তির কেনিয়া যে দৃঢ়তা দেখাতে পেরেছে তা প্রশংসারই দাবি রাখে। ছোট দলগুলো হারবে, বড় দলগুলো জিতবে- এটা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। তবে তদের কাছে দর্শকরা ন্যূনতম লড়াই প্রত্যাশা করেন। বিশেষ করে ব্যাট হাতে কলিন্স ওবুয়া যে অসাধারণ একটি ইনিংস খেলেছেন তাকে এক কথায় অসাধারণ বলব। আর কেনিয়া অস্ট্রেরিয়ার দুর্দান্ত বোলিং আক্রমণের বিপক্ষে যে শেষ পর্যন্ত লড়াই করে গেছে তা প্রশংসার যোগ্য। তবে ওবুয়া শত রান পেলে ভালো লাগতো। আসলে বিশ্বকাপের ম্যাচড়গুলো হওয়া উচিত এমনই। বড় দলগুলো জিতবে. কিন্তু ছোট দলগুলো একেবারেই ছেড়ে কথা বলবে না। যে কাজটা এদিন কেনিয়া করতে পেরেছে। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৩২৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে। কেনিয়ার দুর্বল বোলিং আক্রমণের বিপক্ষে এমন ইনিংস হওয়াই স্বাভাবিক। তবে মাইকেল ক্লার্ক সেঞ্চুরির কাছাকাছি গিয়েও তা পূর্ণ করতে না পারা দুর্ভাগ্যই বটে। এমন পর্যায়ে একজন ব্যাটসম্যানের শতরান পাওয়া উচিত ছিল। নিউজিল্যান্ড ও কানাডা ম্যাচ কানাডার বিপক্ষে নিউজিল্যান্ড জিতবে- তা প্রত্যাশিত ঘটনা। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে যে রানের পাহাড় গড়েছে, তা টপকানো কোনভাবেই সম্ভভ নয় কানাডার পক্ষে। তাই হেরেছেও। তবে প্রশংসার বিষয় হচ্ছে, কানাডার ব্যাটসম্যানরা চাপের মুখে একেবারেই ভেঙে পড়েনি। তারা ৫০ ওভার ব্যাট করেছে এবং ২৬১ রান গড়েছে যা সাধুবাদ পাওয়ার মতো। আশীষ বাঘি ও জিমি হানসারা নিউজিল্যান্ডের দুর্দান্ত বোলিং আক্রমণের বিপক্ষে যে দুটি ইনিংস খেলেছেন তা বিশেষভাবে প্রশংসার দাবি রাখে। সচরাচর দেখা যায়, বড় টার্গেটের সামনে ছোট দলগুলোর ইনিংস তাসের ঘরের মতো ভেঙে পড়ে। কানাডার ব্যাটসম্যানরা ব্যতিক্রম ছিলেন। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড বড় ইনিংস গড়তে পেরেছে মূলত ব্রেন্ডন ম্যাককালামের শতকে। আশার কথা রস টেলর রানে আছেন। এদিন অবশ্য নিউজিল্যান্ডের প্রত্যেক ব্যাটসম্যানই কমবেশি রান পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/পিডি/২৩২৪ ঘ.