২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার ম্যাচ

গ্র"প- এ থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার ম্যাচে তুলনামূলক সহজ প্রতিপক্ষ কানাডাকে পেয়েছে নিউজিল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2011, 02:37 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্র"প- এ থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার ম্যাচে তুলনামূলক সহজ প্রতিপক্ষ কানাডাকে পেয়েছে নিউজিল্যান্ড। মুম্বাইয়ে রোববার বাংলাদেশ সময় সকাল ১০টায় খেলা শুরু হবে। বিশ্বকাপে নিউজিল্যান্ড নিজেদের প্রথম খেলায় কেনিয়ার বিপক্ষে জেতে ১০ উইকেটে। পরের খেলায় অস্ট্রেলিয়ার কাছে হারে ৭ উইকেটে। তৃতীয় খেলায় জিম্বাবুয়েকে হারায় ১০ উইকেটে। পরের খেলায় পাকিস্তানের বিপক্ষে জেতে ১১০ রানে। অন্যদিকে কানাডা নিজেদের প্রথম খেলায় শ্রীলঙ্কার কাছে হারে ২১০ রানে। পরের খেলা জিম্বাবুয়ের কাছে হারে ১৭৫ রানে। তৃতীয় খেলায় পাকিস্তানের কাছে হারে ৪৬ রানে। সর্বশেষ খেলায় কেনিয়ার বিপক্ষে জেতে ৫ উইকেটে। এর আগে ২ বার খেলেছে নিউজিল্যান্ড ও কানাডা। দুবারই বিশ্বকাপে- ২০০৩ ও ২০০৭ সালে। দুটিতেই সহজ জয় পেয়েছে নিউজিল্যান্ড। ৪ খেলায় ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে এ গ্র"পে তালিকার দুই নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। অন্যদিকে সমান খেলায় ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে কানাডার অবস্থান ষষ্ঠ। বাজে সময় পিছনে ফেলে আসার ইঙ্গিত দিয়েছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও পরের দুই খেলায় বড় ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে তারা। কানাডার বিপক্ষে নিজেদের ৫ম খেলায় জিতলে এ গ্র"প থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠে যাবে নিউজিল্যান্ড। এর আগে এই গ্র"প থেকে শেষ আট নিশ্চিত করে শ্রীলঙ্কা। বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেটে কঠিন সময় পার করছে নিউজিল্যান্ড। উপমহাদেশ ও দেশে সব সিরিজ হেরে মনোবল অনেকটাই খুইয়ে বসেছিলো তারা। তবে বিশ্বকাপে এসে নিজেদের অনেকটাই ফিরে পেয়েছে দলটি। উদ্বোধনী জুটিতে প্রতিপক্ষের উপর নির্মম ব্রেন্ডন ম্যাককালাম ও মার্টিন গুপটিল। কেনিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে ১০ উইকেটের জয় তাদের সামর্থ্য প্রমাণ করে। উপরের সারির অন্য ব্যাটসম্যানদের নিয়ে একটু ভাবনায় থাকতে পারেন অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। উদ্বোধনী ব্যাটসম্যানদের তোপে তাদের ব্যাটিং অনুশীলন সেভাবে হচ্ছে না। আর সুযোগ যাও মিলছে তাও তারা কাজে লাগাতে পারছেন না। বিশ্বকাপে সব সময়ই ভালো খেলা স্কট স্টাইরিস এবার তিনি নিজের ছায়া হয়ে আছেন। তবে ছন্দে ফিরেছেন রস টেলর। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত শতক দিয়ে রানে ফিরেছেন তিনি। এটা নিউজিল্যান্ডকে বাড়তি প্রেরণা জোগাতে পারে। জ্যাকব ওরাম দলে নিয়মিত নন। তবে পাকিস্তানের বিপক্ষে ছোট কিন্তু কার্যকরী ইনিংস খেলে প্রমাণ করেছেন পরের খেলাগুলোর জন্য তিনি প্রস্তুত। আরেক অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিন নিজের ছায়া হয়ে আছেন। নিজের সেরাটা এখনো তার দেয়ার বাকি। বোলারদের নিয়ে সেই তুলনায় ভেট্টোরির ভাবনা অনেকটাই কম। টিম সাউদি, কাইল মিলস নির্ভরতা জোগাচ্ছেন তাকে। ভেট্টোরি ও নাথান ম্যাককালামের স্পিন জুড়িও প্রতি খেলায় প্রতিপক্ষের শিবিরে ভীতি ছড়াচ্ছে। চোটের কারণে কানাডার বিপক্ষে অনেকটাই অনিশ্চিত ভেট্টোরি। সেক্ষেত্রে স্পিন নয়, পেস দিয়েই কাজ সারতে হতে পারে নিউজিল্যান্ডকে। এগিকে বিশ্বকাপে দিন দিন নিজেদের গুছিয়ে আনছে কানাডা। প্রথম খেলায় বিশাল ব্যবধানে পরাজয়ের পর ধীরে ধীরে কমিয়ে আনছে পরাজয়ের ব্যবধান। তৃতীয় খেলায় লড়াই করে পাকিস্তানের কাছে ৪৬ রানের পরাজয়ের পর কেনিয়াকে হারিয়ে দিয়ে জানান দিয়েছে, তাদের হাল্কাভাবে নিলে খেলার কোনো সুযোগ নেই। কানাডার ব্যাটসম্যানরা নিউজিল্যান্ডের বোলারদের উপর চাপ তৈরির সামর্থ্য রাখেন। জিমি হানসারা ও অধিনায়ক আশীষ বাগাই বিশ্বকাপে এখন পর্যন্ত বেশ সফল। রানের মধ্যেই আছেন তারা। সেভাবে জ্বলে উঠতে না পারলেও রিজওয়ান চিমা যে কোনো দলের বিপক্ষে বড় ইনিংস খেলার সামর্থ্য রাখেন। তিনজন এক সঙ্গে জ্বলে উঠলে বিপদে পড়তে পারে নিউজিল্যান্ড। ব্যাটসম্যানদের তুলনায় কানাডার বোলাররা বেশ সফল। ৪ খেলায় ৯ উইকেট নিয়ে হারবীর বিদ্বান নেতৃত্ব দিচ্ছেন দলটির বোলিং আক্রমণের। বিশ্বকাপের সেরা ১০ বোলারের মধ্যে আছেন তিনিও। ভালো করছেন বালাজি রাও (৭ উইকেট), চিমা (৬ উইকেট) ও হেনরি ওসিন্দে (৫ উইকেট)। কানাডার বোলাররা পাকিস্তানের বিপক্ষে তাদের সামর্থ্যরে জানান দিয়েছেন। ব্যাটসম্যানরা তাদের হাল্কাভাবে নিলে নিউজিল্যান্ডের বিপক্ষেও দেখা যেতে পারে তার পুনরাবৃত্তি। তবে সহজ প্রতিপক্ষ হলেও নিউজিল্যান্ড পূর্ণ প্রস্তুত। পাকিস্তানকে হারিয়ে পাওয়া 'টিম স্পিরিট' হারাতে রাজি নয় দলটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৯৩৯ ঘ.