নয়া দিল্লি, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বকাপ ক্রিকেট চলাকালে জঙ্গি হামলার আশঙ্কা করছে ভারত। এ জন্য সতর্ক করা হয়েছে নিরাপত্তা বাহিনীকে।
এবারের বিশ্বকাপের অন্যতম আয়োজক ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক সচিব ইউ কে বনসাল বুধবার এ শঙ্কা প্রকাশ করে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছেন।
ক্রিকেট বিশ্বকাপের দশম আসর যৌথভাবে আয়োজন করছে ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। আগামী ২ এপ্রিল ভারতের মুম্বাইয়ে শেষ হবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর।
বনসাল বলেন, গত কয়েক মাস ধরে অনেকগুলো ঘটনা ঘটেছে যা একসঙ্গে করলে বলা যায়, এ ধরনের ভারতবিরোধী কর্মকাণ্ডের সম্ভাবনা রয়েছে। এ জন্য আমরা সতর্কতা জারি করছি।
ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভি জানায়, লস্কর-ই তৈয়বা ও আল কায়দা স্টেডিয়ামে হামলার পরিকল্পনা আঁটছে। গোয়েন্দা সংস্থা তথ্য পেয়েছে, সন্ত্রাসী হামলা চালাতে ১০ থেকে ১৬ জনের একটি জঙ্গি দল প্রস্তুতি নিচ্ছে।
চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়াম হামলার অন্যতম লক্ষ্য বলে জানতে পেরেছে গোয়েন্দারা। আগামী ২০ মার্চ ওই স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট ইন্ডিজ খেলা হবে।
তামিলনাড়
bdnews24