ঢাকা, মার্চ ৯ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- বাঁহাতের বৃদ্ধাঙ্গুলে চোট পাওয়ায় ভারতের বিপক্ষে অনিশ্চিত দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার ইমরান তাহির।
নাগপুরে শনিবার ভারতের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার ম্যানেজার মোহাম্মদ মুসাজী ইএসপিএনক্রিকইনফোকে বলেন, "রবিবার ইংল্যান্ডের জনাথন ট্রটকে ফিরতী ক্যাচ নিয়ে ফেরানোর সময় বাঁহাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান তিনি।"
ওই আঙ্গুলে চিড় ধরলেও ভারতের বিপক্ষে তাকে খেলানো হবে কিনা সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।
মুসাজী জানান, দক্ষিণ আফ্রিকায় বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাইক সোলোমনের কাছে তাহিরের এক্সরে রিপোর্ট পাঠানো হয়েছে। দল তার মতামতের জন্য অপেক্ষা করছে। বৃহস্পতিবার এ ব্যাপারে তার মতামত পাওয়া যাবে বলে জানিয়েছেন মুসাজী।
দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা আশা করছেন বোলিং হাতে চোট না পাওয়ায় পরের সব খেলায়ও অংশ নিতে পারবেন তাহির। ১১ উইকেট নিয়ে বিশ্বকাপে তিনি দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/
bdnews24