২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিততে ১৯০ চাই ভারতের

বিশ্বকাপের ২৫তম ম্যাচে নেদারল্যান্ডেসের বিপক্ষে জিততে ১৯০ রান চাই ভারতের। বুধবার টস জিতে ব্যাট করতে নেমে ৪৬ ওভার ৪ বলে ১৮৯ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 08:46 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপের ২৫তম ম্যাচে নেদারল্যান্ডেসের বিপক্ষে জিততে ১৯০ রান চাই ভারতের। বুধবার টস জিতে ব্যাট করতে নেমে ৪৬ ওভার ৪ বলে ১৮৯ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। দিল্লির ফিরোজ শাহ কোটলায় প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন নেদারল্যান্ডসের দুই উদ্বোধনী ব্যাটসম্যান এরিক সোয়াজনিস্কি ও ওসেলি বারেসি। দুজনে মিলে ৫৬ রানের জুটি গড়ে দলকে ভালো সূচনা এনে দেন। সোয়াজনিস্কির (২৮) উইকেট উপড়ে নেন পিযুষ চাওলা। অপর উদ্বোধনী ব্যাটসম্যান ওসেলি বারেসিকে (২৬) এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফেরান যুবরাজ সিং। সেই সঙ্গে একদিনের ক্রিকেটে ১০০ উইকেট দখল করেন তিনি। দলকে এগিয়ে নিতে থাকেন টম কুপার। সঙ্গী রায়ান টেন ডাসকেট। দলীয় ৯৯ রানে যুবরাজকে উড়িয়ে মারতে গেলে সীমানার কাছে জহির খানের তালুবন্দী হন ডাসকেট (১১)। দলে সঙ্গে আর এক রান যোগ হতে টম কুপারও ডাসকেটকে অনুসরণ করেন। আশিষ নেহরার বলে উইকেট রক্ষক মহেন্দ্র সিং ধোনির হাতে ধরা পড়ার আগে ৪৭ বল খেলে ২৯ রান করেন কুপার। এরপর একে একে ফিরে যান বাস জুইডেরেন্ট (০), টম ডি গ্র"থ (৫) ও আলেক্সি কারভেজি (১১)। ফলে ১২৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে নেদারল্যান্ডস। ৪৩তম ওভারে 'ব্যাটিং পাওয়ার প্লে' নেয় নেদারল্যান্ডস। প্রথম বলটিকেই মাঠ ছাড়া করেন ব্র্যাডলি ক্রুগার। এর পরই অবশ্য দূর্ভাগ্যজন রান আউটের শিকার হন তিনি। তবে মেরে খেলতে থাকেন অধিনায়ক পিটার বোরেন। দুই ছক্কাসহ চাওলার ওই ওভারে ১৭ রান তুলে নেন বোরেন। ব্যাট করতে নামা মুদাসসর বুখারিও ভারতের বোলারদের ওপর চড়াও হন। পাওয়ার প্লে'র প্রথম চার ওভারে ১ উইকেট হারিয়ে ৪২ রান তুলে নেয় নেদারল্যান্ডস। স্কোর ১৮৯/৮। তবে জহির খানের পরের ওভারেই সাজঘরের পথ ধরেন বোরেন ও বুখারি। বোরেন দলীয় সর্বোচ্চ ৩৮ রান করেন। ৩৬ বলে খেলা এই ইনিংসে চার ছিলো ৩টি ও ছক্কা ১টি। একটি চার ও দুই ছক্কার সাহায্যে ১৮ বলে ২১ রান করেন বুখারি। ভারতের পক্ষে জহির খান ২০ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া যুবরাজ সিং ও পিযুষ চাওলা ২টি করে উইকেট নেন। এজন্য যুবরাজ দেন ৪৩ রান। চাওলা দেন ৪৭। ৩ খেলায় দুই জয় ও একটি টাই করা ভারত ৫ পয়েন্ট নিয়ে 'বি' গ্র"পের শীর্ষে অবস্থান করছে। এই ম্যাচে জিতে পরলে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে তারা। আর নিজেদের তিনটি খেলার সবগুলোতেই হেরেছে নেদারল্যান্ডস। এর আগে একবারই মুখোমুখি হয়েছে ভারত ও নেদারল্যান্ডস। জিতেছে ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮১৩ ঘ.