২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলক কাপালীর কলামপাকিস্তান এগিয়ে থাকবে

গত কয়েকটি ম্যাচের ফর্ম আর শক্তির বিবেচনায় নিউজিল্যান্ডের বিপক্ষে আমি পাকিস্তানকেই এগিয়ে রাখবো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 03:19 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

গত কয়েকটি ম্যাচের ফর্ম আর শক্তির বিবেচনায় নিউজিল্যান্ডের বিপক্ষে আমি পাকিস্তানকেই এগিয়ে রাখবো। গত তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়ে পাকিস্তান এখন দারুণ ফর্মে। শেষ ম্যাচেতো কানাডার বিপক্ষে অল্প রান করেও জয় তুলে নিয়েছে তারা। গত কয়েকটি ম্যাচের ফর্ম আর শক্তির দিক থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে আমি পাকিস্তানকেই এগিয়ে রাখবো। পাকিস্তানের ব্যাটিং বিভাগই শুধু শক্তিশালী নয়, বোলাররাও যে অসাধারণ খেলছেন, তার প্রমাণ মিলেছে কানাডার বিপক্ষে ম্যাচে। পাকিস্তানের ব্যাটিংয়ের দিকে তাকিয়ে দেখুন, মিডলঅর্ডারে উঁচুমানের কিছু ব্যাটসম্যান রয়েছেন- যারা দলকে একটা শক্তিশালী ভীতের ওপর দাঁড় করিয়ে দিতে পারেন। মিসবাহ উল হক, কামরান আকমল, উমর আকমল ও ইউনুস খানরা প্রথম দুই ম্যাচে কি অসাধারণ ব্যাট করেছেন! অধিনায়ক শহিদ আফ্রিদি এবারের বিশ্বকাপ আসরে ব্যাট হাতে তেমন সাফল্য না পেলেও বল হাতে একাই প্রতিপক্ষের ব্যাটিং লাইন ধসিয়ে দিচ্ছেন। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি উউকেট জমা হয়েছে আফ্রিদির ঝুলিতেই। আফ্রিদির পাশাপাশি শোয়েব আখতার, আব্দুল রাজ্জাক, উমর গুল ও আব্দুর রেহমানের মতো বোলার আছেন পাকিস্তান দলে। যে কোনো প্রতিপক্ষকে চেপে ধরতে তারা যথেষ্ট। এই মুহূর্তে পাকিস্তানের দুর্বল দিক হলো ওপেনিং। দুই উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও আহমেদ শেহজাদ রান খরায় ভুগছেন। অবশ্য তারা বিশ্বকাপের আগে ফর্মেই ছিলেন। পাকিস্তানের প্রশংসা করতে গিয়ে নিউজিল্যান্ডকে একেবারে দুর্বল ভাবলে চলবে না। এ দলটির প্রতিটি বিভাগেই বেশ কয়েকজন উঁচুমানের খেলোয়াড় রয়েছেন। ব্রেন্ডন ম্যাককালাম, নাথান ম্যাককালাম ও রস টেলররা দাঁড়িয়ে গেলে প্রতিদ্বন্দ্বিতাটা ভালোই জমবে। নিউজিল্যান্ডের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি বল হাতে ঝলসে উঠলে যে কোনো দলের জন্যই বিপদ হতে পারে। পাকিস্তানের উচিত হবে ভেট্টরিকে ধরে ধরে খেলা। শ্রীলংকার উইকেটে স্পিনাররাই একটু সুবিধা পাবে। তাই মঙ্গলবারের লড়াইটা শুধু পাকিস্তান আর নিউজিল্যান্ডের মধ্যে নয়, আফ্রিদী আর ভেট্টোরিরও বটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/জেকে/২১১৪ ঘ.