২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্র্যান্ড কুইজযাচ্ছে দিন, বাড়ছে প্রতিযোগী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গ্র্যান্ড কুইজ প্রতিযোগিতার দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে প্রতিযোগী। এরই মধ্যে দ্বিতীয় সপ্তাহ শেষ করে শুরু হয়েছে প্রতিযোগিতার তৃতীয় সপ্তাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2011, 12:52 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গ্র্যান্ড কুইজ প্রতিযোগিতার দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে প্রতিযোগী। এরই মধ্যে দ্বিতীয় সপ্তাহ শেষ করে শুরু হয়েছে প্রতিযোগিতার তৃতীয় সপ্তাহ। ৩ মার্চের কুইজে প্রথম পুরস্কার হিসেবে একটি প্রিন্টার জিতেছেন বেসরকারি চাকরিজীবী আবুল ইউসুফ। অ্যাডভান্সড ডাটা নেটওয়ার্ক সিস্টেমস লিমিটেডের (এডিএন) সৌজন্যে তাকে দেওয়া হচ্ছে এ পুরস্কার। দ্বিতীয় পুরস্কার জিতেছেন ব্যাংক কর্মকর্তা রকিবুল হাসান। সিটিসেলের সৌজন্যে তিনি পাচ্ছেন দুটি জুম আল্ট্রা মডেম। ৪ মার্চের কুইজে এবার রকিবুল হাসানই জিতেছেন প্রথম পুরস্কার। এডিএন-এর সৌজন্যে তিনি পাচ্ছেন একটি ল্যাপটপ। আবুল ইউসুফ দ্বিতীয় পুরস্কার হিসাবে জিতেছেন দুটি জুম আল্ট্রা মডেম। তৃতীয় পুরস্কার জিতেছেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রায়হান আহমেদ। সিটিসেলের সৌজন্যে তাকে দেওয়া হবে একটি জুম আল্ট্রা মডেম। ৫ মার্চের কুইজ প্রতিযোগিতায়ও বিজয়ীর তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে যথাক্রমে ইউসুফ ও রকিবুল হাসান। এদিনের প্রথম পুরস্কার হিসাবে ইউসুফ জিতেছেন লেকশোরে দুই জনের ডিনার এবং রকিবুল পাচ্ছেন সিটিসেলে সৌজন্যে দুটি জুম আল্ট্রা মডেম। তৃতীয় পুরস্কার জিতেছেন ফটোকপি দোকান মালিক ফজলুল হক, পুরস্কার হিসাবে সিটিসেলের সৌজন্যে তিনি পাবেন একটি জুম আল্ট্রা মডেম। গ্র্যান্ড কুইজ প্রতিযোগিতায় প্রতিদিনের প্রশ্ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রচ্ছদপৃষ্ঠা এবং বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে করা বিশেষ ওয়েবসাইটে (http://cricket.bdnews24.com) পাওয়া যাবে। প্রতিদিনের জন্য থাকবে নতুন প্রশ্ন। প্রশ্নের উত্তর দিতে বিডিএনএ/বি/সি/ডি টাইপ করে ৪৬৩৬ নম্বরে পাঠিয়ে দিতে হবে। http://cricket.bdnews24.com থেকে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য জানা যাবে। সেইসঙ্গে এই ওয়েবসাইটে রয়েছে ক্রিকেটের সা