২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ক্রিকেট দল চট্টগ্রামে

বিশ্বকাপ ক্রিকেটের দু'টি ম্যাচে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল শনিবার রাতে চট্টগ্রাম পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2011, 04:07 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

চট্টগ্রাম, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটের দু'টি ম্যাচে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল শনিবার রাতে চট্টগ্রাম পৌঁছেছে। রাত সোয়া ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ক্রিকেট দলের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। মেয়র এম. মনজুর আলম দলের সদস্যদের কাছে স্মারক হিসেবে 'চট্টগ্রামের চাবি' তুলে দেন। এছাড়া বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা ফুল ছিটিয়ে তাদের স্বাগত জানায়। এ সময় প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি, চট্টগ্রামের ভেন্যু কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সিরাজুদ্দীন মো. আলমগীরসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ক্রিকেট দলের সদস্যদের নগরীর জিইসি মোড়ে অবস্থিত হোটেল পেনিনসুলায় পৌঁছে দেওয়া হয়। ক্রিকেট দলের ম্যানেজার তানজীব আহসান সাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা রাত সোয়া আটটায় চট্টগ্রাম পৌঁছেছি।" রোববার বেলা ২টা থেকে জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে ক্রিকেট দল অনুশীলন করবে বলে তিনি জানান। বাংলাদেশ দল চট্টগ্রামের এই ভেন্যুতে আগামী ১১ মার্চ ইংল্যান্ড এবং ১৪ মার্চ নেদারল্যান্ডের মোকাবেলা করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২২০০ ঘ.