ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরপুরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের গাড়িতে ঢিল ছোড়ার ঘটনা তদন্তে কমিটি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মহানগর পুলিশের যুগ্ম কমিশনার শাহাবুদ্দিন কোরেশীকে প্রধান করে শনিবার বিকালে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
কোরেশী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অল্প সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শুক্রবার বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের কাছে লজ্জাজনকভাবে পরাজিত হওয়ার পর সমর্থকরা ভুল বশত ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়দের গাড়ি বহরকে বাংলাদেশ দলের গাড়ি বহর মনে করে ঢিল ছোড়ে বলে জানিয়েছিলেন ডিএমপি কমিশনার।
এ ঘটনায় জড়িত সন্দেহে ৩৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ-র্যাব। শনিবার এদের আদালতে হাজির করা হলে ২৮ জন জামিন পান। বাকিদের জরিমানা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/পিডি/১৯১২ ঘ.
bdnews24