ঢাকা বিশ্ববিদ্যালয়, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবধান মাত্র সাত দিন। আয়ারল্যান্ডের সঙ্গে জয়ের পর যারা আনন্দ মিছিল নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন, শুক্রবার তাদের কণ্ঠেই ঝরে পড়লো ক্ষোভ। উইন্ডিজের কাছে বাংলাদেশের লজ্জাজনক হারে এবার জুতা হাতে মিছিল বের করেছেন ভগ্নহৃদয় সমর্থকরা।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার খেলা হয়েছে মাত্র ৩১ ওভার ১ বল। প্রথমে ব্যাট করে মাত্র ১৮ ওভার ৫ বলে বাংলাদেশের পালা শেষ হয়ে যায় ৫৮ রানে। বিশ্বকাপে এর চেয়ে কম রানে কখনোই গুটিয়ে যায়নি বাংলাদেশ। একদিনের ক্রিকেটেও। ওয়েস্ট ইন্ডিজ ১২ ওভার ২ বল খেলেই জয়ের লক্ষে পৌঁছে যায়।
বাংলাদেশের এই পরাজয়ে নারী-পুরুষ-শিশু সবার কণ্ঠেই ক্ষোভ, হতাশা।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রিকশা চালক ফুলবাবু এর আগের শুক্রবার আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের জয়ের পর রিকশা নিয়েই যোগ দিয়েছিলেন মিছিলে। বিনা ভাড়ায় চড়িয়েছেন ছাত্রদের।
তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪১ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর তিনি আর খেলাই দেখেননি।
"ভাইজান কি আর কমু, চারুকলার ভিতরে মাইয়াগো খেলতে দেখছি। মনে অইলো তেনারাও আমাগো দলের চাইতে ভালা খেলে।"
শুধু ফুলবাবু নয়, অসংখ্য ক্রিকেটপ্রেমী টিএসসিতে এসেছিলেন বড় পর্দায় খেলা দেখতে। খেলা শুরুর আগে থেকেই কানায় কানায় পরিপূর্ণ ছিল পুরো এলাকা। ক্রিকেটপ্রেমীরা লাল-সবুজের জার্সি আর ভুভুজেলা নিয়ে এসেছিলেন আনন্দ করতে। কিন্তু তাদের আনন্দ মাটি হতে সময় লাগেনি।
খেলা শেষ হতে না হতেই ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা শুরু করেন জুতা মিছিল। কাগজ জড়ো করে রাস্তায় আগুন জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন তারা। স্লে
bdnews24