ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপে টানা ৩১ ম্যাচ অপরাজিত অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে খেলতে নামছে শিরোপাপ্রত্যাশী শ্রীলঙ্কা।
কলম্বোয় শনিবার এ খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।
বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় শ্রীলঙ্কা কানাডার বিপক্ষে জেতে ২১০ রানে। পরের খেলায় পাকিস্তানের কাছে হারে ১১ রানে। তৃতীয় খেলায় কেনিয়ার বিপক্ষে জেতে ৯ উইকেটে।
অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া প্রথম খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে জেতে ৯১ রানে। পরের খেলায় নিউজিল্যান্ডকে হারায় ৭ উইকেটে।
এর আগে মোট ৭১ বার খেলেছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। এর মধ্যে ৪৭ খেলায় জিতেছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার জয় ২২ খেলায়। ২ খেলা পরিত্যক্ত হয়।
জয়ের হিসেবে শ্রীলঙ্কা পিছিয়ে থাকলেও সর্বশেষ সিরিজের হিসেবে এগিয়ে আছে তারা। ২০১০ সালের নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে একদিনের সিরিজ ২-১ ব্যবধানে জেতে শ্রীলঙ্কা।
অসিদের অস্ট্রেলিয়াকে হারিয়ে আসার পর দেশের মাটিতে তাদের আবার হারানোর বিষয়ে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা।
পাকিস্তানের বিপক্ষে হেরে গেলেও দেশের মাটিতে শ্রীলঙ্কা খুবই শক্তিশালী দল। দলের ব্যাটসম্যানরা প্রায় সবাই ছন্দে আছেন। তবে তিলকরতে
bdnews24