২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডোয়াইনের বদলে দলে বিশু

ডোয়াইন ব্র্যাভোর বদলে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন গায়ানার লেগ-স্পিনার দেবেন্দ্র বিশু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2011, 10:58 AM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম) - ডোয়াইন ব্র্যাভোর বদলে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন গায়ানার লেগ-স্পিনার দেবেন্দ্র বিশু। ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের হয়ে খেলেছেন তিনি। এর আগে তিনি কখনো মূল দলে সুযোগ পাননি। এরই মধ্যে তাকে দলে নেয়ার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেকনিক্যাল কমিটি। ২ মার্চ ঢাকায় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে তাকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার সময় হাঁটুতে চোট পান ব্রাভো। তাই কমপক্ষে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। এর আগে অ্যাড্রিয়ান বারাথ ও কার্লটন বগের বদলে দলে নেয়া হয় কার্ক এডওয়ার্ডস ও ডেভন টমাসকে। বারাথ ও কার্লটন, দু'জনই আহত হয়ে দেশে ফিরে গেছেন। এখনো একদিনের খেলায় মাঠে নামার সুযোগ হয়নি বিশুর। ২১টি প্রথম শ্রেণীর খেলায় ২৭.৩১ গড়ে তিনি উইকেট নেন ৮৬টি। সেরা ৬/৬৪। ব্যাট হাতে রান করেছেন ২৯৮। সর্বোচ্চ ৩৯। গড় ৯.৯৩। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৬৪৭ ঘ.