ঢাকা, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপের চতুর্দশ খেলায় মঙ্গলবার কেনিয়াকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। এই ম্যাচে হ্যাট্রিক করেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। বিশ্বকাপে এটি তার দ্বিতীয় হ্যাট্রিক। ২০০৭ সালের বিশ্বকাপেরও হ্যাট্রিক করেছিলেন তিনি।
এই নিয়ে এবারের বিশ্বকাপে টানা তিন খেলায় হারল কেনিয়া।
কলম্বোর প্রামাদাসা স্টেডিয়ামে মালিঙ্গার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪৩ ওভার ৪ বলে ১৪২ রানেই গুটিয়ে যায় কেনিয়া। মালিঙ্গা হ্যাট্রিকসহ ৩৮ রান দিয়ে ৬ উইকেট নেন। জবাবে উপুল থারাঙ্গার অর্ধ-শতকের সুবাদে ১৮ ওভার ৪ বল খেলে জয়ের লক্ষ্য ১৪৩ টপকে ১৪৬ রানে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
রান তাড়া করতে নেমে শুরুতেই মেরে খেলতে থাকেন শ্রীলঙ্কার দুই উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গা ও তিলকরতে
bdnews24