২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যে কোন জায়গায় খেলতে রাজি: ইউনুস

দলের প্রয়োজনে যে কোনো জায়গায় খেলতে প্রস্তুত পাকিস্তানি ব্যাটসম্যান ইউনুস খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2011, 03:09 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দলের প্রয়োজনে যে কোনো জায়গায় খেলতে প্রস্তুত পাকিস্তানি ব্যাটসম্যান ইউনুস খান। মাঝের সারির দুই অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান ও মিসবাহ-উল-হক রয়েছেন দারুণ ছন্দে। বিশ্বকাপে পাকিস্তানের টানা দুই জয়ের পেছনে এ দু'জনের অবদানই সবচেয়ে বেশি। ব্যাক্তিগতভাবে কিংবা জুটি বেঁধে পাকিস্তানকে টেনে নিয়ে যাচ্ছেন তারা। অভিজ্ঞ ক্রিকেটার বলে দলের তরুণ ক্রিকেটারদের ওপর থেকে চাপ কমাতে নিজেরাই নিচ্ছেন বাড়তি দায়িত্ব। ইউনুস আগে ব্যাট করতেন ৩ নম্বরে। এখন করছেন ৪ নম্বরে। আহমেদ শেহজাদ দলে ঢোকার পর কামরান আকমল খেলছেন ৩ নম্বরে। আর ৫ নম্বরে ব্যাট করছেন মিসবাহ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে ইউনুস বলেন, "দলের প্রয়োজনে যে কোনো জায়গায় আমি খেলতে রাজি।" "এক সময় ৩ নম্বরে ব্যাট করতাম। কিন্তু এখন দলের প্রয়োজনে ব্যাট করছি ৪ নম্বরে। মিসবাহর সঙ্গে ব্যাপারটা নিয়ে কথা বলেছি। 'সিনিয়র' খেলোয়াড় হিসেবে নিজেদের ভূমিকা পালন করতে আমরা প্রস্তুত,"বলেন তিনি। উমর গুলও কথা বলেন ইউনুস খানের সুরে। তিনি বলেন, "আমরা 'সিনিয়র' খেলোয়াড়রা তরুণদের নিয়ে কথা বলেছি। ঠিক করেছি ওদের জন্য আমরা বাড়তি পরিশ্রম করবো।" শ্রীলঙ্কার বিপক্ষে জেতার পর পাকিস্তান আছে দারুণ সুবিধাজনক অবস্থায়। গ্র"প পর্বে খেলা বাকি আছে কানাডা ও জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে। তারপরও সব খেলায় জিতে দ্বিতীয় পর্বে উঠতে চায় তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১০২ ঘ.