ঢাকা, ফেব্র"য়ারি, ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ৪৪ ওভারে ৫ উইকেটে রান করেছে ২৭৯।
কিয়েরন পোলার্ড ব্যাট করছেন ৪২ রান নিয়ে। অন্য প্রান্তে ১ রানে অপরাজিত রয়েছেন শিবনারায়ন চন্দরপল।
বিদায় নিয়েছেন ডেভন স্মিথ (৫৩) ডারেন ব্রাভো (৩০), ক্রিস গেইল (৮০), রামনরেশ সারোয়ান (৪৯) ও অধিনায়ক ডারেন সামি (৬)।
নয়া দিল্লির ফিরোজ শাহ কোটলায় বিশ্বকাপ ক্রিকেটের ১৩তম খেলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিংযের সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডস অধিনায়ক পিটার বোরেন।
ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম খেলায় দক্ষিণ আফ্রিকার কাছে হারে ৭ উইকেটে। আর নিজেদের প্রথম খেলায় ইংল্যান্ডের সঙ্গে নেদারল্যান্ডস হার মানে ৬ উইকেটে।
ওয়েস্ট ইন্ডিজ: ডারেন সামি (অধিনায়ক), ক্রিস গেইল, ড্যারেন ব্রাভো, কিয়েরন পোলার্ড, রামনরেশ সারোয়ান, ডেভন স্মিথ, সুলেইমান বেন, নিকিতা মিলার, ডেভন থমাস, (উইকেটরক্ষক), কেমার রোচ ও শিবনারায়ন চন্দরপল।
নেদারল্যান্ডস: পিটার বোরেন (অধিনায়ক), ওয়েসলি বারেসি (উইকেটরক্ষক), মুদাসসর বুখারি, টম কুপার, টম ডি গ্রোথ, আলেক্সি কারভেজি, বার্নার্ড লুটস, পিটার সিলার, রায়ান টেস ডয়েশ্চে, বারেন্ড ওয়েস্টডিজক ও বাস জুইডেরেন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮০৪ ঘ.
bdnews24