কেউ জিতুক আর নাই জিতুক, ভারত ও ইংল্যান্ড ম্যাচটি অসাধারণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। আমি বলব একটা উপভোগ্য ম্যাচ।
জয় হয়েছে ক্রিকেটেরই।
একটা সময় মনে হয়েছিল, ভারত বড় ব্যাবধানে জিতবে। অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস অসাধারণ এক সেঞ্চুরি করে ম্যাচটার মোড় ঘুরিয়ে দেন।
আসলে ম্যাচটির প্রতি মুহূর্তে মুহূর্তে উত্তেজনা ছিল।
এক সময় মনে হয়েছিল, ম্যাচটা ইংল্যান্ড জিতেই গিয়েছিল। জহির খান শেষ স্পেলে পর পর দুই ওভারে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড়টাই ঘুরিয়ে দিয়েছেন।
শেষ ওভারটি যদি জহির খান করতেন তাহলে ভারত হয়তো জিততে পারতো। ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি হয়তো সেভাবে ভাবেননি।
এ ম্যাচে আসলে ব্যাটসম্যানদেরই প্রাধান্য ছিল। বোলারদের তেমন কিছু করণীয় ছিল না। দুই দলের ব্যাটসম্যানরাই ভালো করেছেন।
ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস অসাধারণ এক সেঞ্চুরি করে দলকে জয়ের কিনারায় নিয়ে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর পারেননি।
শচীন টেন্ডুলকার আগের ম্যাচে রান পাননি, আমার মনে হয় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে রান করার জন্য ক্ষুধার্থ হয়ে ছিলেন তিনি। তাই সেঞ্চুরিও পেয়েছেন। কারণ এটি তার শেষ বিশ্বকাপ। তিনি চাইবেন ভালো কিছু করে যেতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/পিডি/২৩৪৬ ঘ.
bdnews24