২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলক কাপালীর কলামভারতই এগিয়ে

প্রথম খেলায় বাংলাদেশকে হারিয়ে ভারত এখন ফুরফুরে মেজাজে আছে, যা ইংল্যান্ডের বিপক্ষে খেলায় তাদের আত্মবিশ্বাস যোগাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2011, 03:50 AM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর রডটকম)- প্রথম খেলায় বাংলাদেশকে হারিয়ে ভারত এখন ফুরফুরে মেজাজে আছে, যা ইংল্যান্ডের বিপক্ষে খেলায় তাদের আত্মবিশ্বাস যোগাবে। ভারতের প্রতিটি ব্যাটসম্যানই রানে আছেন, এটি গুরুত্বপূর্ণ দিক। তার চেয়ে বড় কথা, ভারত নিজেদের মাটিতে খেলছে। ঐতিহ্যগতভাবে নিজেদের মাটিতে তারা আক্ষরিক অর্থেই বাঘ। দেশের মাটিতে তাদের হারানো দুঃসাধ্য। তাই ভারতের সঙ্গে ইংল্যান্ড পেরে উঠবে না বলে আমার বিশ্বাস। ইংল্যান্ড যদি আগে ব্যাটিং করে, বড় একটা টার্গেট দাঁড় করিয়ে দেয়ও, ভারতের পক্ষে অসম্ভব হবে না সে রান চেজ করা। কারণ তাদের প্রত্যেক ব্যাটসম্যানই ফর্মের তুঙ্গে আছেন। শচীন টেন্ডুলকার আগের খেলায় রান পাননি, আমার মনে হয় ইংল্যান্ডের বিপক্ষে রান করার জন্য ক্ষুধার্ত হয়ে থাকবেন তিনি। কারণ এটি তার শেষ বিশ্বকাপ। তিনি চাইবেন, ভালো কিছু করে যেতে। ইংল্যান্ডের বোলিং আক্রমণ হচ্ছে পেসনির্ভর। ভারতের পিচে তারা তেমন একটা সুবিধা করতে পারবে না। তাই বাঁহাতি স্পিনার খেলানোর সম্ভাবনা বেশি তাদের। সব মিলিয়ে ভারতই এ ম্যাচে ফেভারিট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এমআই/০৯৪০ ঘ.