২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে খেলতে পারছেন না ব্রাভো

হাঁটুতে চোট পাওয়ায় চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়ক ডোয়াইন ব্রাভোকে। ফলে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে পারছেন না তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2011, 07:32 AM

Updated : 24 Aug 2022, 02:35 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাঁটুতে চোট পাওয়ায় চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়ক ডোয়াইন ব্রাভোকে। ফলে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে পারছেন না তিনি। বিশ্বকাপের গ্র"প পর্ব শুধু নয়, দ্বিতীয় পর্বেও দর্শক হয়ে থাকতে হবে তাকে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড বলছে, খেলার মতো পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য চার সপ্তাহ পর তাকে আরো কিছুদিন বিশ্রামে রাখা হবে। ফলে কোয়র্টার-ফাইনালেও তাকে মাঠে দেখা যাবে না। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম ম্যাচ খেলেন তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বৃহস্পতিবারের সেই খেলায় নিজের বলে নিজে ফিল্ডিং করতে গিয়ে বাঁ-হাঁটুতে চোট পান ব্রাভো। এরপর ব্যথায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন। খেলায় ৩৭ বলে ৪০ রান করেন ব্রাভো। তিনি তার ইনিংসটি সাজান ৩টি ছক্কা ও ১টি চার দিয়ে। দলের ফিজিও বলেছেন, "চোটের কারণে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। আর খেলার মতো পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য তার আরো কিছুদিন সময় লাগবে।" এ কারণে তাকে দেশে পাঠিয়ে হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের জন্য নিঃসন্দেহে এটি একটি বড় ধাক্কা। বিশ্বকাপ শুরুর আগে চোট পাওয়ায় উদ্বোধনী ব্যাটসম্যান অ্যাড্রিয়ান বারাথ ও উইকেটরক্ষক কার্লটন বগকে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দলের বড় ভরসা ছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৩০০ ঘ.