ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপের উন্মাদনার সঙ্গে গ্র্যান্ড প্রাইজ জেতার দৌড়ে পাল্লা দিয়ে এগোচ্ছেন সবাই। ব্যবসায়ী থেকে শুরু করে শিক্ষার্থী- সবাই লড়ছেন পুরস্কারের জন্য।
গ্রান্ড প্রাইজ জেতার দৌড়ে এগিয়ে আছেন একজন ব্যবসায়ী। পিছিয়ে নেই শিক্ষার্থীরাও, পুরস্কারের জন্য তারা ভিড় জমাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অন-ক্যাম্পাস বুথগুলোতে।
ব্যবসায়ী মুহাম্মদ ফজলুল হক ইতোমধ্যে জিতে নিয়েছেন প্রিন্টার, মডেমসহ আরো অনেক কিছু। কিন্তু মাঠ ছেড়ে দিতে রাজি নয় শিক্ষার্থীরাও।
কুইজ কার্যক্রমের নেতৃত্ব থাকা নেদা শাকিবা বলেন, "প্রতিদিন যখন বুথগুলোতে তাৎক্ষণিক কুইজের পুরস্কার দেওয়া হয়, তখন সেখানে হাজার হাজার শিক্ষার্থী উপস্থিত থাকে।"
সমন্বয়কারী সোনিয়া কৃষ্টি বলেন, "চারিদিক থেকে যে পরিমাণে এসএমএস আসতে শুরু করেছে, তাতে মনে হচ্ছে এই ব্যবসায়ীর শেষ পর্যন্ত শীর্ষে থাকা সম্ভব হবে না। তা করতে হলে তাকে বিশ্বকাপের প্রতিটি বলের দিকে চোখ রাখতে হবে।"
বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই একটি দৈনিক কুইজ প্রতিযোগিতা শুরু করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সঙ্গে রয়েছে বেশ কিছু সহযোগী প্রতিষ্ঠান।
প্রতিটি ম্যাচের জন্য ম্যাচের দিন বিকাল ৪টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটে একটি নতুন প্রশ্ন প্রকাশ করা হয়। প্রতিদিনই পুরস্কার হিসেবে থাকে ল্যাপটপ কম্পিউটার, প্রিন্টার, নামকরা বিভিন্ন রেস্তোরাঁয় খাওয়ার সুযোগ, মোবাইল ইন্টারনেট মডেম প্রভৃতি।
এ প্রতিযোগিতায় যত বেশি সম্ভব শিক্ষার্থীদের যুক্ত করার উদ্দেশ্যে বিভিন্ন শীর্ষ বিশ্ববিদ্যালয়ে বুথ খোলার পাশাপাশি একুশে বইমেলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টলে প্রচারণা চালানো হচ্ছে।
প্রথম সপ্তাহেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব মাসকট, ক্রিকেট ব্যাট হাতে বাঘের ছবিসহ টিশার্ট ঢাকা বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এতে স্লোগান লেখা রয়েছে 'গো টাইগারস'।
ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নতুন পোর্টাল cricket.bdnews24.com-এ গিয়ে এসএমএসের মাধ্যমে যারা সঠিক উত্তর দিচ্ছেন, তারা পুরস্কার হিসেবে পাচ্ছেন এ টিশার্টগুলো। এসএমএসর মাধ্যমে উত্তর পাঠাতে হবে ৪৬৩৬ নম্বরে।
এ পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থী বুথগুলোতে ভিড় জমাচ্ছেন। শুধু টিশার্টই নয়, তারা আরো পাচ্ছেন দেশের বিখ্যাত ফ্যাশন হাউজ ক্যাটস আই, ডোরস এবং ইয়েলোর ডিসকাউন্ট ভাউচার।
প্রতিদিন সর্বোচ্চ সঠিক উত্তরসহ এসএমএস প্রেরক হন বিজয়ী। তবে শুধু দৈনিক নয়, পুরো বিশ্বকাপ জুড়ে সর্বোচ্চ সংখ্যক এমএমএম প্রেরক পাবেন গ্র্যান্ড প্রাইজ, যার মধ্যে রয়েছে একটি গাড়িও।
প্রতিযোগিতার প্রথম সপ্তাহ থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নিচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী থেকে শুরু করে আছেন একজন কম্পিউটার প্রিন্টিং দোকানের মালিক, চাকরিজীবী, চিকিৎসক।
পুরস্কারগুলোর মধ্যে গাড়িটি দিচ্ছে মাল্টিমোড ট্রান্সপোর্ট কনসালটেন্টস। ল্যাপটপ আর পোর্টেবল প্রিন্টারগুলো দিচ্ছে ইন্টারনেট সেবাদারকারী প্রতিষ্ঠান অ্যাডভান্সড ড্যাটা নেটওয়ার্কস (এডিএন)।
ইন্টারনেট মডেম 'জুম আলট্রা' দিচ্ছে দেশের প্রথম মোবাইল ফোর অপারেটর সিটিসেল। জিএমজি এয়ারলাইন্স এবং গ্যালাক্সি ট্র্যাভেলসের পক্ষ থেকে দেওয়া হচ্ছে ব্যাংকক ও কলকাতা ফ্লাইটের টিকিট।
এছাড়াও পুরস্কার হিসেবে রয়েছে রয়েছে ওয়াসাবি, লা বেল্লাজিও, সোনারগাঁও, ওয়েস্টিন, লেকশোর, দি এইট এবং স্টেক হাউজে ভোজের সুযোগ।
cricket.bdnews24.com ঠিকানায় গিয়ে প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এছাড়া ম্যাচের সময়সূচি, বিশ্লেষণ, মন্তব্য, ছবি, ভিডিও পাওয়া যাবে এখানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এনআইআর/কিউএইচ/এমআই/১১১১ ঘ.
bdnews24