২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় জুটি গড়তে না পারাকে দায়ী করলেন পর্টারফিল্ড

আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড তার দলের হারের কারণ হিসেবে বড় জুটি গড়ে তুলতে না পারাকে দায়ী করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2011, 05:31 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড তার দলের হারের কারণ হিসেবে বড় জুটি গড়ে তুলতে না পারাকে দায়ী করেছেন। রাজধানীর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার খেলা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "প্রথম ১৫ ওভার আমরা ভালো ব্যাট করেছি। তবে আমাদের মাঝের সারির ব্যাটসম্যানরা ভালো খেলতে পারেননি। বড় কোনো জুটিও গড়ে তুলতে পারিনি আমরা।" উইকেট মন্থর ছিল বলে জানিয়ে তিনি বলেন, "বল ব্যাটে আসছিল না।" "স্বাগতিক দেশের বিপক্ষে খেলতে কোনো চাপ অনুভব করিনি। বরং মাঠে দর্শকদের উল্লাস আমরাও উপভোগ করেছি। মাঠের পরিবেশও ছিল খুব ভালো,"বলেন তিনি। নিজের ব্যাটিং নিয়ে তিনি বলেন, "আমি ভালো ব্যাট করতে পারিনি। তবে এটা নিয়ে আমার মধ্যে কোনো কষ্ট নেই। কারণ সবাই সবদিন ভালো খেলে না।" স্পিন বোলারদের পাশাপাশি বাংলাদেশেল পেসাররাও ভালো করেছেন বলে তিনি মনে করেন। খেলায় বাংলাদেশ জেতে ২৭ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২৩১৮ ঘ.