২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলক কাপালীর কলামদক্ষিণ আফ্রিকা কিছুটা এগিয়ে থাকলেও প্রতিদ্বন্দ্বিতা হবে

দক্ষিণ আফ্রিকা কিছুটা এগিয়ে থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলাটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই আমার বিশ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 04:20 AM

Updated : 24 Aug 2022, 02:35 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ আফ্রিকা কিছুটা এগিয়ে থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলাটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই আমার বিশ্বাস। দক্ষিণ আফ্রিকা এবারের বিশ্বকাপের ফেভারিট দল সত্য, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ একেবারেই দুর্বল নয়। ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে তাদের ব্যাটিং লাইন। ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, কিয়েরন পোলার্ড, রামনরেশ সারোয়ান, শিবনারায়ন চন্দরপলের মতো তারকা ব্যাটসম্যান এ দলে রয়েছেন। এদের যে কোনো এক জনের পক্ষে সম্ভব একটি খেলার মোড় ঘুরিয়ে দেওয়া। বিশেষ করে ক্রিস গেইল যেদিন খেলেন, সেদিন যেন বোলারদের করার কিছু থাকে না। তবে দক্ষিণ আফ্রিকার আবার অনেক বড় স্কোর টপকানোর অভিজ্ঞতা রয়েছে। তাদের দলটি একেবারেই গোছানো। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- কোথাও ঘাটতি নেই বললেই চলে। সে হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণ খুব একটা শক্তিশালী নয় বলে আমার মনে হয়। দক্ষিণ আফ্রিকা দলটি দীর্ঘদিন ধরে এক সঙ্গে খেলছে, এটা একটা ভালো দিক তাদের জন্য। তাছাড়া তাদের প্রতিটি বিভাগেই বেশ কিছু উঁচুমানের খেলোয়াড় রয়েছেন। সব মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি খেলা দেখার আশায় আছি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এমআই/১০২০ ঘ.