২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাপে না ভোগার পরামর্শ সুমন ও সুজনের

সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও খালেদ মাহমুদ সুুজন আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলকে চাপে না ভোগার পরামর্শ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 03:37 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও খালেদ মাহমুদ সুুজন আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলকে চাপে না ভোগার পরামর্শ দিয়েছেন। বাংলা একাডেমীর নজরুল মঞ্চে বুধবার সাংবাদিক নাজমুল হক তপন ও রঞ্জন সেনের 'বাংলাদেশে বিশ্বকাপ' গ্রন্থের মোড়ক উন্মোচন করার সময় এই পরামর্শ দেন তারা। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার বিকেল ৩টায় আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আয়ারল্যান্ডের সঙ্গে এর আগে ছয়টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে চারটিতে। যে দু'টিতে হেরেছে তার একটি আয়ারল্যান্ডের মাটিতে। অন্যটি ২০০৭ সালের বিশ্বকাপে। বিশ্বকাপে দুই দলের মধ্যে খেলা একমাত্র ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন সুমন। তিনি বলেন, "ওই খেলায় জিতে আমরা জয় দিয়ে বিশ্বকাপ শেষ করবো বলে ভেবে ছিলাম। জিততেই হবে, এ ধরনের একটা মনোভাব কাজ করায় শেষ পর্যন্ত তা বাড়তি চাপ হয়ে দাঁড়ায়।" "গ্র"প পর্যায়ে ভারত ও সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতার পরও আয়ারল্যান্ডের কাছে হেরে গেছি আমরা। এর মূল কারণ ওই চাপ। তবে আশা করি এবার তেমন কিছু হবে না,"বলেন তিনি। সুমন বলেন, ওয়েস্ট ইন্ডিজ কিংবা সহায়ক পিচে আয়ারল্যান্ড ভয়ানক। কিন্তু শের-ই-বাংলায় ওদের চেয়ে বাংলাদেশ ঢের এগিয়ে। প্রায় একই সুরে কথা বলেন আরেক সাবেক অধিনায়ক সুজনও। তিনিও স্বাভাবিক খেলা খেলে যাওয়ার পরামর্শ দেন। আয়ারল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন তিনি। প্রথম ম্যাচের ছোটখাটো ভুলত্র"টি শুধরে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ স্বমূর্তি ধারণ করবে বলে আশা করছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১৩০ ঘ.