২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আরেকজন স্পিনার খেলানো উচিত'

সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বিশ্বকাপে বাংলাদেশ দলকে স্বাভাবিক খেলা খেলে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 03:15 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বিশ্বকাপে বাংলাদেশ দলকে স্বাভাবিক খেলা খেলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। বাংলা একাডেমীর নজরুল মঞ্চে বুধবার সাংবাদিক নাজমুল হক তপন ও রঞ্জন সেনের 'বাংলাদেশে বিশ্বকাপ' গ্রন্থের মোড়ক উন্মোচন করার সময় এই পরামর্শ দেন তিনি। এ সময় আরো দুই সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ও হাবিবুল বাশার সুমন উপস্থিত ছিলেন। বাংলাদেশের প্রথম বিশ্বকাপ দলের অধিনায়ক বুলবুল আয়ারল্যান্ডের বিপক্ষে একজন বাড়তি স্পিনার খেলানোর পরামর্শ দেন। ভারতের বিপক্ষে প্রথম খেলায় শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট থেকে বাংলাদেশ কিংবা ভারতের বোলাররা খুব একটা সহায়তা না পেলেও আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বোলাররা বেশ সুবিধা পাবেন বলে মনে করেন তিনি। বুলবুল বলেন, আয়ারল্যান্ডের বিপক্ষে খেলার জন্য বাংলাদেশ দলে অন্তত দু'টি পরিবর্তন আনা উচিত। সোহরাওয়ার্দী শুভ সা