ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে চারটি স্মারক ডাক টিকিট প্রকাশ করেছে ডাক বিভাগ।
বুধবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু আনুষ্ঠানিকভাবে স্মারক টিকিট প্রকাশ করেন।
ডাকটিকিটের পাশাপাশি একটি স্যুভেনির শিট ও একটি উদ্বোধনী খামও প্রকাশ করা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস ও ডাক বিভাগের মহাপরিচালক মোবাশ্বেরউর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৪৩০ ঘ.
bdnews24