২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলক কাপালীর কলাম পাকিস্তানও এবার ভালো করতে পারে

সবাই ভারত ও শ্রীলংকাকে নিয়ে মাতামাতি করছে। কিন্তু একটিবারের জন্যও কেউ পাকিস্তানের নাম নিচ্ছে না। কিন্তু আমি বলবো, এবার পাকিস্তানও শিরোপা জিততে পারে। তাদের সে ক্ষমতা আছেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 03:58 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সবাই ভারত ও শ্রীলংকাকে নিয়ে মাতামাতি করছে। কিন্তু একটিবারের জন্যও কেউ পাকিস্তানের নাম নিচ্ছে না। কিন্তু আমি বলবো, এবার পাকিস্তানও শিরোপা জিততে পারে। তাদের সে ক্ষমতা আছেও। তাই আজ কেনিয়ার বিপক্ষে ম্যাচে পাকিস্তান নির্দ্বিধায় এগিয়ে থাকবে। পাকিস্তানের মতো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতাও নেই কেনিয়ার। তবে আমি চাইবো নেদারল্যান্ডস যেভাবে ইংল্যান্ডের সঙ্গে লড়েছে, ঠিক তেমনি কেনিয়াও খেলুক পাকিস্তানের সঙ্গে। তাহলেই বিশ্বকাপটা বিশ্বকাপের মতো হবে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, ছোট দলগুলোর সঙ্গে বড় দলগুলোর পার্থক্য অনেক। আমি আশা করবো, আজকের খেলায় যেন তেমনটা ফুঠে না ওঠে। পাকিস্তান দলটির প্রতিটি বিভাগেই আছেন কিছু উঁচুমানের খেলোয়াড়। এ দলটির ব্যাটিংয়ে যেমন আছেন মিসবাহ উল হক ও উমর আকমলের মতো ম্যাচ উইনার। আছেন আব্দুল রাজ্জাক, শহীদ আফ্রিদী, সাইদ আজমল ও আব্দুর রেহমানের মতো অলরাউন্ডার। আর পেস আক্রমণে আছেন শোয়েব আখতার ও উমর গুলোর মতো খেলোয়াড়। তাই এ দলটি ভালো করার ক্ষমতা রাখে। আর প্রথম ম্যাচে বাজে পারফরম্যান্স দেখানো কেনিয়া দ্বিতীয় খেলে কিছুটা ঘুরে দঁড়ানোর চেষ্টা করবে। কারণ স্টিভ টিকোলো ও টমাস ওদেয়োর মতো অভিজ্ঞ খেলোয়াড় আছেন দলটিতে। আমার দৃষ্টিতে তাদের ভালো করা উচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এমআই/০৯৫০ ঘ.