ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'র কুইজকেন্দ্রিক আয়োজনের প্রচারমূলক প্রতিযোগিতায় অংশ নিয়ে সৌজন্য পুরস্কার জিতেছে ব্র্যাক ও আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গ্র্যান্ড কুইজ প্রতিযোগিতার প্রচারমূলক এ প্রতিযোগিতায় অংশ নিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়েও উপস্তিত হয়।
২১ ফেব্র"য়ারির প্রশ্নের উত্তর দিয়ে তারা পেয়েছেন জনপ্রিয় ফ্যাশনসামগ্রী বিক্রয়কেন্দ্র ইয়েলো অ্যান্ড ডোরস'র ডিসকাউন্ট কুপন। তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'র সৌজন্যে বিশ্বকাপের মাসকট 'টাইগার' ও 'গো টাইগার্স' স্লোগান সম্বলিত টি-শার্টও পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'র প্রথম পাতা ও বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে করা বিশেষ ওয়েবসাইট (http://cricket.bdnews24.com) ভিজিট করে বিশ্বকাপ নিয়ে প্রতিদিনের এ প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।
http://cricket.bdnews24.com থেকে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য জানা যাবে। সেইসঙ্গে এই ওয়েবসাইটে রয়েছে ক্রিকেটের সা
bdnews24