২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের লক্ষ্য ২৯৩

বিশ্বকাপের পঞ্চম খেলায় ইংল্যান্ডকে ২৯৩ রানের জয়ের লক্ষ্য দিয়েছে নেদারল্যান্ডস। টস জিতে ব্যাট করতে নেমে রায়ান টেন ডয়েশ্চের শতকের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯২ রান করে নেদারল্যান্ডস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 09:01 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপের পঞ্চম খেলায় ইংল্যান্ডকে ২৯৩ রানের জয়ের লক্ষ্য দিয়েছে নেদারল্যান্ডস। টস জিতে ব্যাট করতে নেমে রায়ান টেন ডয়েশ্চের শতকের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯২ রান করে নেদারল্যান্ডস। ডয়েশ্চে ১১০ বলে ১১৯ রান করেন। তিনি চার মারেন ৯টি ও ছক্কা ৩টি। বিশ্বকাপে এটা তার প্রথম শতক। একদিনের ক্রিকেটে চতুর্থ। প্রথমে ব্যাট করতে নেমে ৫৮ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান আলেক্সি কারভেজি (১৬) ও ওয়েসলি বারেসিকে (২৯) হারায় নেদারল্যান্ডস। দলকে এগিয়ে নেয়ার দায়িত্ব নেন টম কুপার। সঙ্গী রায়ান টেন ডয়েশ্চে। তৃতীয় উইকেট জুটিতে দলের সঙ্গে ৭৮ রান যোগ করেন তারা। দলীয় ২৭ ওভারের পঞ্চম বলে জীবন পান ৪৬ রানে থাকা কুপার। তার ক্যাচ ফেলেন কেভিন পিটারসেন। তবে পরের ওভারের প্রথম বলেই অ্যান্ডাসনের হাতে ধরা পড়ে সাজঘরে ফিরে যান কুপার। বোলার পল কলিংউড। ৭৩ বলে খেলা কুপারের ৪৭ রানের ইনিংসে ৩টি চার ছিলো। এরপর টম ডি গ্র"থকে নিয়ে ৫৪ রানের জুটি গড়েন ডয়েশ্চে। গ্র"থ ২৮ রান করেন। আগেই অবশ্য বাস জুইডেরেন্ট (১) সাজঘরে ফেরেন। ৯৮ বল খেলে শতক পূরণ করেন ডয়েশ্চে। দলীয় ২৭৪ রানে স্টুয়ার্ট ব্রডকে উড়িয়ে মারতে গিয়ে রবি বোপারার হাতে ধরা পড়েন ডয়েশ্চে। অধিনায়ক পিটার বোরেন ৩৫ রানে অপরাজিত ছিলেন। ইংল্যান্ডের গ্রায়েম সোয়ান ও স্টুয়ার্ট ব্রড ২টি করে উইকেট নেন। এজন্য সোয়ান দেন ৩৫ রান। ব্রড দেন ৬৫। এছাড়া ব্রেসন্যান ও কলিংউড ১টি করে উইকেট নেন। নাগপুরের মঙ্গলবার টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। ১১৯৬ ও ২০০৩ সালের বিশ্বকাপে দুবার ইংল্যান্ডের সঙ্গে খেলে নেদারল্যান্ডস। দুবারই ইংল্যান্ডের কাছে হার মানে দলটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯০৭ ঘ.