২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলক কাপালীর কলামদারুণ লড়েছে জিম্বাবুয়ে

যতোটা বিধ্বস্ত হবে বলে আশা করা হয়েছিল ঠিক ততোটা হয়নি জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়ার দুর্দান্ত পেস আক্রমণের সামনে শেষ পর্যন্ত লড়াই করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2011, 05:21 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২১ যতোটা বিধ্বস্ত হবে বলে মনে হয়েছিল ঠিক ততোটা হয়নি জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়ার দুর্দান্ত পেস আক্রমণের সামনে শেষ পর্যন্ত লড়াই করেছে তারা। জিম্বাবুয়ের খেলোয়াড়রা কিছুটা হলেও জানান দিয়েছে, এবার আর সহজেই হার মানবে না তারা। বিশ্বকাপের জন্য তারা যে যথেষ্ট প্রস্তুত হয়ে এসেছে, সোমবারের খেলা দেখে তা বোঝা গেছে। ব্যাটিং ও বোলিং দুই ক্ষেত্রেই অস্ট্রেলিয়ার মতো পরাশক্তির সঙ্গে দারুণ লড়াই করেছে তারা। এ জন্য প্রশংসার দাবি রাখে জিম্বাবুয়ে দল। বিশেষ করে আস্ট্রেলিয়ার দুর্দান্ত পেস অ্যাটাকের সামনে যেভাবে ব্যাটসম্যানরা লড়াই করে গেছেন, তাকে আমি অসাধারণ বলবো। জিম্বাবুয়ের বোলিংয়ের কথাটাও না বললেই নয়। আহমেদাবাদের ব্যাটিং উইকেটে অস্ট্রেলিয়ার ইনিংস ২৬২ রানের মধ্যে বেঁধে ফেলাটাকেও দারুণ বলব। অবশ্য মাইক হাসির হাসির মতো অভিজ্ঞ ব্যাটসম্যান দলে না থাকায় অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে কিছুটা দৈন্যতা ফুটে উঠতে দেখেছি আমরা। আর অধিনায়ক রিকি পন্টিং চোট থেকে সেরে উঠে মাত্র দলে ফিরেছেন। অসলে গত এক বছর ধরেই ইনজুরির কারণে পুরো দলকে এক সঙ্গে পায়নি অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা লড়াই করলেও, অস্ট্রেলিয়ার বোলাররা খারাপ খেলেছে- তা বলা যাবে না। ভারতের স্লো পিচে পেসাররা অসাধারণ খেলেছেন। বিশেষ করে মিচেল জনসন ১৯ রানে ৪ উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের কোমর ভেঙে না দিলে শেষ পর্যন্ত ফল অন্যরকমও হতে পারতো। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে জানালো, তারা এখন অনেক বেশি পরিণত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/জেকে/২৩১৪ ঘ.