ঢাকা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট মর্যাদা পাওয়া ১০টি দেশ নিয়ে আগামী ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং।
সহযোগী দেশগুলো টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে। তবে কি কি যোগ্যতা অর্জন করলে তারা একদিনের খেলায় অংশ নিতে পারবে তা জানায়নি আইসিসি।
পন্টিং মনে করেন ক্রিকেটের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় দুর্বল সহযোগী দেশগুলোকে না খেলানোই ভালো। তবে তিনি আশা করছেন আইসিসির এই সিদ্ধান্ত সহযোগী দেশের ক্রিকেট উন্নয়নে বাধা হয়ে দাঁড়াবে না।
গ্রায়েম সোয়ান, এবি ডি ভিলিয়ার্স ও শন টেইটও আইসিসির এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন।
রেবববার গ্র"প পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে কেনিয়ার মাত্র ৬৯ রানে গুটিয়ে যাওয়া এবং শ্র্রীলঙ্কার বিপক্ষে কানাডার ধুঁকতে থাকা এই সিদ্ধান্তের বস্তবতাকেও দেখিয়েছে বলে মনে করেন পন্টিং।
২০১৫ বিশ্বকাপের আয়োজক দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। শেষ বার ১৯৯২ সালে সেখানে ক্রিকেটের এই সর্বোচ্চ প্রতিযোগিতার আয়োজন হয়। ওই বিশ্বকাপের পর থেকেই আইসিসির সহযোগী দেশগুলি বিশ্বকাপে অংশ নেওয়া শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯২৬ ঘ.
bdnews24