ঢাকা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপের ফাইনাল ও সেমিফাইনালের টিকেট সোমবার বাজারের ছেড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
অন-লাইনে Kyazoonga.com থেকে টিকেট কেনা যাবে।
বাংলাদেশ সময় দুপুর দেড়টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে বলে আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত বলেন, "টিকেটের চাহিদা পূরণ করা প্রায় অসম্ভব। তবে কেন্দ্রীয় আয়োজক কমিটি ক্রিকেট ভক্তদের হাতে সর্বোচ্চ সংখ্যক টিকেট তুলে দিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই বেশ কিছু টিকেট অন-লাইনে বিক্রি করা হচ্ছে।"
সেমিফাইনাল দু'টি হবে কলম্বো (২৯ মার্চ) ও মোহালিতে (৩০ মার্চ)। চূড়ান্ত খেলা হবে ২ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৬৩৩ ঘ.
bdnews24