২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমদিনের ল্যাপটপটি পেলেন সুমাইয়া

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'র গ্র্যান্ড কুইজ প্রতিযোগিতায় প্রথম ল্যাপটপটি জিতে নিলেন সুমাইয়া রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2011, 09:06 AM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'র গ্র্যান্ড কুইজ প্রতিযোগিতায় প্রথম ল্যাপটপটি জিতে নিলেন সুমাইয়া রহমান। প্রথম দিনের প্রথম পুরস্কার হিসেবে রোববার ল্যাপটপ কম্পিউটার জেতা সুমাইয়া পেশায় ব্যবসায় পরামর্শক। দ্বিতীয় পুরস্কার হিসেবে ঢাকার অভিজাত স্টেক হাউজ রেস্টুরেন্টে পরিবারের তিন সদস্য নিয়ে ডিনারের কুপন জিতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সোনম সাহা। তৃতীয় পুরস্কার পাওয়া মাহবুব রশিদ স্টেক হাউজে ডিনার করবেন পরিবারের আরো দুই সদস্যকে নিয়ে। দেশের শীর্ষ ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান এডিএন'র সৌজন্যে ল্যাপটপটি পাবেন সুমাইয়া। প্রতিদিনের কুইজের প্রশ্ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রচ্ছদপৃষ্ঠা এবং বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে করা বিশেষ ওয়েবসাইটে (http://cricket.bdnews24.com). প্রতিদিনের জন্য থাকবেন নতুন প্রশ্ন। প্রশ্নের উত্তর দিতে 'বিডিএনএ/বি/সি/ডি' টাইপ করে ৪৬৩৬ নম্বরে পাঠিয়ে দিতে হবে। http://cricket.bdnews24.com থেকে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য জানা যাবে। সেইসঙ্গে এই ওয়েবসাইটে রয়েছে ক্রিকেটের সাম্প্রতিক তথ্য, কলাম, ব্লগ ও ফটো গ্যালারী। প্রতিটি ম্যাচেই একটি করে প্রশ্ন থাকবে। মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে যিনি সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তর পাঠাবেন তিনি ওই দিনের বিজয়ী হিসেবে পুরস্কার পাবেন। পুরো টুর্নামেন্ট জুড়ে যিনি সবচেয়ে বেশিবার সঠিক উত্তর এসএমএস করবেন তিনি গ্র্যান্ড প্রাইজ হিসেবে পাবেন একটি নতুন গাড়ি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২৩৪১ ঘ.