২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলক কাপালীর কলামআধিপত্য শ্রীলংকার, সেই কেনিয়াও নেই

ব্যাটিং ও বোলিং দুই ক্ষেত্রেই নিরঙ্কুশ আধিপত্য দেখিয়েছে শ্রীলংকা। তাই কানাডার মতো দুর্বল প্রতিপক্ষ তাদের সামনে দাঁড়াতেই পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 10:36 AM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর রডটকম)- ব্যাটিং ও বোলিং দুই ক্ষেত্রেই নিরঙ্কুশ আধিপত্য দেখিয়েছে শ্রীলংকা। তাই কানাডার মতো দুর্বল প্রতিপক্ষ তাদের সামনে দাঁড়াতেই পারেনি। আসলে শ্রীলংকা দলটা একেবারেই ব্যালেন্সড। তারা যে বিশ্বকাপের অন্যতম ফেভারিট তার প্রমাণ দিয়েছে ৩৩২ রান করে এবং প্রতিপক্ষকে ১২২ রানে অলআউট করে দিয়ে। শ্রীলংকা বড় স্কোর গড়লেও উইকেট হারিয়েছে সাতটি। তার মূল কারণ ছিল ব্যাটসম্যানরা নিজেদের ঝালিয়ে নিয়েছেন। প্রত্যেকের মধ্যেই বড় বড় ইনিংস খেলার একটা তাড়না ছিল। তাই এতোগুলো উইকেট খোয়াতে হয়েছে। শ্রীলংকার শুরুটা ভালো হয়েছে এটা একটা প্রশংসা করার মতো দিক। তাদের প্রথম সারির প্রত্যেক ব্যাটসম্যানই রান পেয়েছেন যা ভালো রকমের আত্মবিশ্বাস যোগাবে। আর এক সময় আমরা যে কেনিয়াকে দেখেছি, সে দলটি এখন আর নেই। কিছু ভালো মানের ক্রিকেটার থাকলেও দলটির অবস্থা এখন একেবারেই অগোছালো। তার বড় প্রমাণ নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৬৯ রানে অলআউট হওয়া। নিউজিল্যান্ড দলটি গত কয়েকটি সিরিজে খুব একটা ভালো করতে পারছিল না। বিশ্বকাপে ভালো করার একটা তাড়না তাদের মধ্যে কাজ করছিল। দলটির প্রতিটি খেলোয়াড়ই চেয়েছেন ভালোভাবে ফিরে আসতে । বিশ্বকাপের প্রথম খেলায় নিউজিল্যান্ড খেলোয়াড়রা নিজেদের মেলে ধরতে পেরেছেন তা একটা ভালো দিক। কেনিয়াকে স্বল্প স্কোরের মধ্যে বেধে ফেলা এবং বড় জয় তুলে নেওয়া- একটি সমষ্টিতগত চেষ্টার ফসল। এ জয়টি নিউজিল্যান্ডকে অনেক দূর নিয়ে যাবে। তার চেয়ে বড় কথা, বিশ্বকাপটা তারা ভালোভাবে শুরু করেছে। পরবর্তী খেলাগুলোতে তা আত্মবিশ্বাস যোগাবে। আর ২০০৩ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা কেনিয়া দলটির খেলা দেখে মনে হয়েছে, খেলোয়াড়দের মধ্যে দায়িত্বশীলতার ঘাটতি রয়েছে। ব্যাটিং ও বোলিং কোন বিভাগের ছিল না স্থিতিশীলতা। তারই পরিণাম বিধ্বস্ত একটা রুপ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/পিডি/২৩২৪ ঘ.