ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লাল-সবুজ জার্সি গায়ে ব্যাট হাতে উজ্জীবিত বাংলার বাঘ। এটা টি শার্টের সামনের দিক। আর পেছনে লেখা 'গো টাইগার্স'। টি শার্টের ওপর লাল-সবুজ জার্সির এই 'টাইগার' হলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্বকাপ মাসকট।
ক্রিকেটে বিশ্বকাপ উদযাপন, বাংলাদেশ দলের জন্য শুভকামনা আর বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার প্রচারে শনিবার একুশে বইমেলার স্টল থেকে ক্রিকেটপ্রেমীদের হাতে এই টি শার্ট পৌঁছে দিয়েছে দেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
দশম ক্রিকেট বিশ্বকাপের প্রথম দিনে বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচ যখন চলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দর্শনার্থী মিলিয়ে কয়েকশ ক্রিকেটপ্রেমী তখন জড়ো হয়েছিলেন বইমেলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টলের সামনে।
এর মধ্যে যারা গ্রামীণ ফোনের গ্রাহক, তারা 'CRIC' লিখে ২০০২ এ পাঠিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের 'ক্রিকেট আপডেট' সেবারও গ্রাহক হলেন। সঙ্গে উপহার হিসেবে পেলেন একটি করে টি শার্ট। গ্রামীণফোনের সহযোগিতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই ক্রিকেট আপডেট দিয়ে থাকে।
আর যারা গ্রামীণ ফোনের গ্রাহক নন, তাদেরও খালি হাতে ফিরতে হয়নি। তাৎক্ষণিক কুইজে অংশ নিয়ে ক্রিকেট সম্পর্কিত প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তারাও জিতে নিয়েছেন একটি করে 'গো টাইগার্স' টি শার্ট।
ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে আলাদা একটি ওয়েব পৃষ্ঠা খুলেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। বিশ্বকাপ নিয়ে সর্বশেষ খবরের পাশাপাশি ক্রিকেট ব্লগ, কলাম, ম্যাচের সূচি, ফ্যাক্টবক্স ও ভিডিও ক্লিপস থাকছে cricket.bdnews24.com এর এই আয়োজনে।
এছাড়া বিশ্বকাপ উপলক্ষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিদিনের কুইজ প্রতিযোগিতার প্রশ্ন ও বিস্তারিত নিয়মাবলীও থাকছে এই ওয়েব পৃষ্ঠাতেই।
কুইজ প্রতিযোগিতায় প্রতিদিন একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে অংশগ্রহণকারীদের। উত্তর পাঠাতে হবে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে। যে তিনজন সবচেয়ে বেশিবার সঠিক উত্তর সম্বলিত এসএমএস পাঠাবেন, তারাই পাবেন প্রতিদিনের পুরস্কার। আর পুরো বিশ্বকাপ আসরে সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তরদানকারী তিনজনের জন্য থাকছে 'গ্র্যান্ড প্রাইজ'।
শনিবারের কুইজের প্রথম পুরস্কার ছিল ইনজেন মোটর্সের সৌজন্যে একটি ল্যাপটপ। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার ছিল স্টেক হাউজের সৌজন্যে চারজনের ও দুই জনের ডিনার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এমআর/এসআইআর/জেকে/০১০৮ ঘ.
bdnews24