২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডাকে হাল্কাভাবে নিচ্ছে না শ্রীলঙ্কা

শক্তির বিচারে কানাডার চেয়ে ঢের এগিয়ে শ্রীলঙ্কা। তারপরও অধিনায়ক কুমার সাঙ্গাকারা হাল্কাভাবে নিচ্ছেন না কানাডাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2011, 06:25 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শক্তির বিচারে কানাডার চেয়ে ঢের এগিয়ে শ্রীলঙ্কা। তারপরও অধিনায়ক কুমার সাঙ্গাকারা হাল্কাভাবে নিচ্ছেন না কানাডাকে। খেলা শুরু হবে শ্রীলঙ্কার হাম্বানটোটায় বাংলাদেশ সময় বিকেল ৩ টায়। এশিয়া কাপ ছাড়া ২০১০ সালে সবগুলো একদিনের সিরিজে জিতেছে শ্রীলঙ্কা। তাই স্বাভাবিকভাবে তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তারপরও কানাডাকে হাল্কাভাবে নিচ্ছেন না সাঙ্গাকারা। বরং রীতিমতো 'হোম ওয়ার্ক' করেই মাঠে নামছেন তিনি। এ প্রসঙ্গে সাঙ্গাকারা বলেন, "প্রস্তুতি খেলায় ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১৬ রানে হেরেছে কানাডা। দলটি অনেক উন্নতি করেছে। তাই তাদের শক্তি ও দুর্বলতা, সবদিক নিয়ে বিচার-বিশ্লেষণ করে মাঠে নামছি আমরা।" শ্রীলঙ্কার ব্যাটিং নিঃসন্দেহে খুবই শক্তিশালী। মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, তিলকরতে