২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের জাল টিকিট: চারজন গ্রেপ্তার

ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের জাল টিকিট তৈরির অভিযোগে সোমবার চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। (সংশোধিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 05:48 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের জাল টিকিট তৈরির অভিযোগে সোমবার চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত রোডের একটি বাসার দোতলায় সৈকত কম্পিউটার্স নামে গ্রাফিক্স ডিজাইনিংয়ের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- গয়ানাথ মজুমদার (৪৬), তার সহযোগী সুমন বিশ্বাস (২৯), সুমন মণ্ডল (২৭) ও কাশিনাথ মজুমদার (২৮)। র‌্যাবের মেজিস্ট্রেট এবিএম আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নন্দনকুমার দত্ত রোড থেকে প্রথম গয়ানাথ ও সুমন বিশ্বাসকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী সোয়ারীঘাটে গয়নাথ প্রিন্টিং প্রেসে অভিযান চালানো হয়। সেখান থেকে কর্মচারী সুমন মণ্ডল ও ফরিদ সিকদার নামে আরো দুজনকে আটক করা হয়। বিশ্বকাপের টিকিট ছাড়াও তাদের তৈরি শাহরুখ খানের কনসার্ট ও বাংলাদেশে অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের টিকিট ছাপানোর সরঞ্জামাদি পাওয়া গেছে। নামী প্রসাধনীর লোগো তারা করতেন- এমন প্রমাণ মিলেছে বলেও জানান আনোয়ার পাশা। তিনি জানান, তাৎক্ষণিক বিচারে গয়নাথকে দুই বছরের কারাদণ্ড এবং তিন কর্মচারীকে ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রতিষ্ঠান দুটি সিলগালা করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিকালে ঘটনাস্থলে সাংবাদিকদের সামনে গয়ানাথকে মজুমদারকে হাজির করা হলে তিনি জানান, চকবাজারের ওই দোকানে টিকিটসহ বিভিন্ন লোগোর গ্রাফিক্স তৈরির কাজ কাজ করা হতো। পরে তা ছাপাখানায় ছাপা হতো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/এএল/এমএসবি/২২৩৮ ঘ.