ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও কানাডার ক্রিকেট দলকে বহনকারী বিমানটি রোববার ৩টা ২৫ মিনিটের দিকে নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেছে। এটি দুপুর ২টা ২০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ছেড়ে আসে। যদিও যান্ত্রিক ত্র"টির কারণে বাংলাদেশ বিমানের নির্ধারিত ফ্লাইটটি প্রায় তিন ঘণ্টা পর চট্টগ্রাম ছাড়ে।
সোমবার সকাল ১০টায় জিপি-বিসিবি একাডেমি ভবন মাঠে অনুশীলন করবে বাংলাদেশ দল।
এদিকে ইংল্যান্ড ক্রিকেট দল রোববার বিকাল ৪টার দিকে ঢাকা এসে পৌঁছেছে। হোটেল শেরাটনের মার্বেল রুমে সন্ধ্যা ৬টায় এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস।
রোববার সকাল সাড়ে ১১টায় খেলোয়াড়দের নিয়ে বিমান ওড়ার সময় ত্র"টি দেখা দেওয়ায় রানওয়েতে এটি থেমে যায়। ত্র"টি সারানোর পর দুপুর ২টা ২০ মিনিটে বিমানটি চট্টগ্রাম ছেড়েছে বলে বিমানবন্দরের স্টেশন ম্যানেজার আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি জানান, ওমানের মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী উড়োজাহাজটির চাকা উত্তপ্ত হয়ে পড়ায় উড্ডয়নে সমস্যা দেখা দেয়।
বাংলাদেশ ক্রিকেট দলের ব্যবস্থাপক তানজীব আহসান সাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ১১টায় আমাদের ফ্লাইট ছিলো। বিমান ছেড়েছিলোও। কিন্তু সমস্যা দেখা দেওয়ায় রানওয়েতে বিমানটি থেমে পড়ে। পরে আমাদের নামিয়ে আনা হয়।"
আবুল কাশেম জানান, বিমানে দুই দলের ৪০ জন খেলোয়াড়-কর্মকর্তাসহ মোট ১৫৭ জন আরোহী ছিলেন।
ত্র"টির কারণে দেরি হওয়ায় দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তারা চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অপেক্ষা করেন।
বিশ্বকাপের প্রস্তুতিমূলক একটি খেলায় অংশ নিতে বাংলাদেশ ও কানাডা ক্রিকেট দল চট্টগ্রামে যায়। শনিবার অনুষ্ঠিত ওই খেলায় বাংলাদেশ ৯ উইকেটে কানাডাকে হারায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএনএল/এমআই/আরএ/১৭২৩ ঘ.
bdnews24