ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হয়েছে। তা পাওয়া যাচ্ছে ঢাকা ব্যাংকের ১০টি শাখায়।
রোববার সকালে ঢাকা ব্যাংংকের শাখাগুলোর সামনে টিকিট নেওয়ার জন্য ভিড় দেখা যায়। লাইনে দাঁড়ানো অনেকেই জানান, রাতভর দাঁড়িয়ে আছেন তারা।
আগামী ১৭ ফেব্র"য়ারি ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসরের উদ্বোধন হবে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৯ ফেব্র"য়ারি প্রথম খেলায় মাঠে নামবে বাংলাদেশ ও ভারত।
ঢাকা ব্যাংকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, ব্যাংকের মতিঝিল লোকাল অফিস, ইমামগঞ্জ, কারওয়ান বাজার, ধানমন্ডি, বনানী, গুলশান, উত্তরা, মিরপুরের শেওড়াপাড়া, খিলগাঁও ও মগবাজার শাখায় উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট পাওয়া যাচ্ছে।
সকাল ৯ থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকেট বিক্রি চলবে। এর আগে খেলার টিকিট বিক্রির শুরুতে ভাউচার দেওয়া হলেও উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট সরাসরি দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১০৫০ ঘ.
bdnews24