২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণসচেতনতামূলক প্রচারণায় ক্রীড়ালেখক সমিতি

'আমরাও পারি' এ স্লোগান নিয়ে গণসচেতনতামূলক প্রচারণায় নামছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি। বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে দেশের মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2011, 11:00 AM

Updated : 24 Aug 2022, 02:30 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'আমরাও পারি' এ স্লোগান নিয়ে গণসচেতনতামূলক প্রচারণায় নামছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি। বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে দেশের মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বকাপ ক্রিকেট চলাকালীন সময়ে ঢাকায় পরিচ্ছন্ন পরিবেশ ধরে রাখতে এবং বিদেশি অতিথিদের সামনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতেই এই গণসচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কার্যক্রমের অংশ হিসেবে রোববার বিশ্বকাপের মূল ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে একটি শোভাযাত্রা হবে। জাতীয় দলের সাবেক ক্রিকেটার, ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ র‌্যালিতে অংশ নেবেন। সোমবার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে আরেকটি শোভাযাত্রা আয়োজন করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সহ-সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আরিফ সোহেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৬৫৪ ঘ.