ঢাকা, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বিশ্বকাপ প্রস্তুতি খেলায় ব্যাট করতে নেমে সতর্ক জবাব দিচ্ছে কেনিয়া।
ওয়েস্ট ইন্ডিজের গড়া ২৫৩ রানের জবাবে ২৫ ওভার শেষে কেনিয়ার সংগ্রহ ৯৫/১ রান।
জয়ের জন্য শেষ ২৫ ওভারে ৯ উইকেট হাতে নিয়ে কেনিয়ার প্রয়োজন আরো ১৫৯ রান।
সেরেন ওয়াতেরাস ৪২ ও কলিন ওবুইয়া ৩৫ রান নিয়ে ব্যাট করছেন।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে একমাত্র উইকেটটি নেন আন্দ্রে রাসেল।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রামনরেশ সারওয়ানের ১২৩ রানের সুবাদে ২৫৩/৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ ।
৬৫ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়া ড্যারেন সামির দলকে বাঁচিয়েছে সারওয়ান দলকে লড়াই করার পুঁজি এনে দেন।
অথচ ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপের ৩০ সদস্যের প্রাথমিক দলেই প্রথমে ঠাঁই হয়নি তার।
দলের বিপর্যয়ে ডোয়াইন ব্রাভোকে নিয়ে প্রথমে মেরামতের কাজ শুরু করেন সারওয়ান। পঞ্চম উইকেট জুটিতে দু'জন মিলে ৯৩ বলে ৯৪ রান সংগ্রহ করেন।
৬ টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৫৪ রান করে টিকেলোর বলে ব্রাভো ফিরে গেলেও হাল ছাড়েন নি সারওয়ান। নিচের সারির ব্যাটসম্যানদের নিয়ে লড়ে গেছেন বীরের মতো।
শেষ বলে আউট হওয়ার আগে ১২৫ বলে ১১ চার ও ৫ ছয়ের সাহায্যে খেলেন ১২৩ রানের ঝকঝকা ইনিংস।
তার আগ্রাসী ব্যাটিংয়ে শেষ ৯ ওভারে ৭৫ রান তুলে ক্যারিবীয়রা।
কেনিয়ার পক্ষে ৩২ বছর বয়সী থমাস ওডোয়া নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩৪ রানে ও স্টিভ টিকোলো ৩২ রানে নেন ২ উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৬০৬ ঘ.
bdnews24