ঢাকা, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বিশ্বকাপ প্রস্তুতি খেলায় কেনিয়ার বিপক্ষে টসে জিতে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৪১ রান।
৬৫ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ড্যারেন সামির দল। সারওয়ান-ব্রাভো জুটি তাদের বিপদ থেকে উদ্ধার করে।
রামনরেশ সারওয়ান ৪৮ রানে ও ডোয়াইন ব্রাভো ৪৭ রানে ব্যাট করছেন।
থমাস ওডোয়ো দুটি ও পিটার ওনগোনডো এবং অ্যলেক্স ওবান্দা একটি করে উইকেট পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১২২৩ ঘ.
bdnews24