২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দু'টো জয় চায় কানাডা

বিশ্বকাপ ক্রিকেটে অন্তত দু'টি খেলায় জিততে চায় কানাডা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 01:36 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেটে অন্তত দু'টি খেলায় জিততে চায় কানাডা। ২০০৩ সালের বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল কানাডা। এবারো তারা মনে করে ক্রিকেট দুনিয়াকে চমকে দেয়ার মতো কিছু একটা করে দেখাতে পারবে। তৃতীয়বারের মতো বিশ্বকাপ ক্রিকেটে খেলছে কানাডা। শনিবার চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে। ২০ ফেব্র"য়ারি শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ। দলের অধিনায়ক আশীষ বাগাই বৃহস্পতিবার রাজধানীর শেরাটন হোটেলে সাংবাদিকদের বলেন, "প্রথম পর্বে আমরা অন্তত দুটি খেলায় জিততে চাই।" 'এ' গ্র"পে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলার আশা করছেন তিনি। আর জিততে চান জিম্বাবুয়ে ও কেনিয়ার বিপক্ষে। বাগাই বলেছেন, "জিম্বাবুয়ে ও কেনিয়ার বিপক্ষে জেতার সামর্থ্য আমাদের রয়েছে।" সাত দেশের খেলোয়াড় থাকায় কানাডাকে বলা হচ্ছে 'জাতিসংঘ' দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/এসএনএল/১৯২৩ ঘ.